place বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

গোয়াইনঘাটে আল-মানার সম্পাদনা পর্ষদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাটে আল-মানার সম্পাদনা পর্ষদের আয়োজনে সীরাত প্রতিযোগিতা-২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে সম্পন্ন হয়েছে।

আল মানার এর প্রকাশক মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও অনুষ্ঠানের পৃষ্টপোষক আব্দুল মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ আব্দুল মুবিন।

তোফায়েল আহমদ সুয়েবের তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আলোচনা করেন লিডিং ইউনিভার্সিটি সিলেট এর সহকারী অধ্যাপক ও ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবির সহকারী পরিচালক আব্দুর রশিদ, গ্রাফিক্স জোনের সত্ত্বাধিকারী নেছার আহমদ জামাল, উসমানী নগর ফাজিল মাদ্রাসার প্রভাষক (আরবি) মুফতি আল আমিন, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামিম আহমদ, আব্দুল মান্নান ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ আলী মাজেদ, তানজিমুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ রশিদ আহমদ, জামেয়া ইসলামিয়া পিয়াইনগুল মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেক, লতিফিয়া ক্বারি সোসাইটি গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ গুলজার আহমদ, আল হেরা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জালাল সিদ্দিকি, তারবিয়্যাতুল উম্মাহ এর সভাপতি জুবায়ের আহমদ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক।

এরকম আয়োজন শিক্ষার্থীদেরকে পাঠ্যবইয়ের বাহিরে অনেক কিছু শিখার আগ্রহ তৈরি করবে বলে জানিয়েছেন বক্তারা।

উল্লেখ্য, গত ৪ জুন সীরাত প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আজ শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা করে সনদ, ক্রেস্ট, বই ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

এছাড়াও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন কলেজ থেকে আগত কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432