place বাংলাদেশ মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক হজরত মুহাম্মদ (সা.) হাফিজ মাছুম আহমদ দুধরচকী তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক!

কুলাউড়া উপজেলা সমিতি, পর্তুগাল এর পূর্নাঙ্গ কমিটি গঠন

রেজাউল ইসলাম শাফি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়া উপজেলা সমিতি পর্তুগালের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সুমন আহমেদ সিদ্দিকীকে সভাপতি, মো. রনি আহমেদকে সাধারণ সম্পাদক ও নোমান হোসাইনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয় ।

রবিবার (২৮ মে) লিসবনস্থ সংগঠনটির শীর্ষ নেতা ও নীতি এবং ২৫জন উপদেষ্টা মন্ডলী নির্ধারকদের সম্মিলিত সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত মোতাবেক কমিটি চূড়ান্ত করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে সৈয়দ তানভীর মোজাম্মেল শুভনসহ ১৭জন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ ৯ জন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান লিজু সহ ৭ জন। কোষাধক্ষ্য খালেদুর রহমান তানজুল, প্রচার সম্পাদক ওয়াদুদ অনিক, দপ্তর সম্পাদক জুবেল আহমেদ সহ ২৪ জন বিষয় ভিত্তিক সম্পাদক এবং ৩৯ জন সদস্য সহ মোট ১০১ জনের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।

নব নির্বাচিত সভাপতি সুমন আহমেদ সিদ্দিকী কুলাউড়া উপজেলার সকল প্রবাসীকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সকল দল মত নির্বিশেষে বাংলাদেশ কমিউনিটির সাথে কুলাউড়া সেতু বন্ধন বিনির্মানে শুধু নিজেদের আঞ্চলিকতা উন্নয়নে কাজ নয়, সকল উপজেলা, জেলাবাসী তথা বাংলাদেশ কমিউনিটিতে ঐক্যবদ্ধভাবে সামাজিক সাংস্কৃতিক ভ্রাতৃত্ব গড়ে তোলার দৃঢ়তা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য,সংবাদ মাধ্যমকে সাংগঠনিক সম্পাদক নোমান হোসাইন জানিয়েছেন পর্তুগালের সরকারি আইনকানুন অনুসরণ করে উক্ত সংগঠনের সকল ধাপ সম্পন্ন করা হয়েছে যা গতানুগতিক অন্যান্য সংগঠনের মধ্যে দেখা যায়না,ফলে কুলাউড়া উপজেলা সমিতি, পর্তুগাল সাংগঠনিকভাবে সকল সাংগঠনিক রীতিনীতি মেনে সবাইকে নিয়ে সফলভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281