place বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন ২০২৬ইং সম্পন্ন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা ফয়ছল আহমদ পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা মো. আমিনুল হক সিলেটবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল ইসলাম ঈদ হোক সংযম ও আত্মশুদ্ধির: আব্দুর রকির মন্টু পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

কুলাউড়ায় সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৫৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মৌলভীবাজারের তিনটি সিএনজি গ্যাস স্টেশনে চলতি মাসের নির্ধারিত বরাদ্দ শেষ হওয়ায় সরবরাহ বন্ধ করে দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। এতে বিপাকে পড়েছেন যানবাহনের চালকরা।

মৌলভীবাজার ও রাজনগর উপজেলার এই তিনটি সিএনজি গ্যাস স্টেশন বন্ধ থাকায় কুলাউড়ায় গ্যাস স্টেশনে খুব বেশি চাপ বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ব্রাহ্মণবাজারের গ্রীণভিউ সিএনজি স্টেশন ও কুলাউড়া শহরের গর্ণভ্যালি সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন। মৌলভীবাজারসহ বিভিন্ন উপজেলা থেকে গাড়িতে গ্যাস নিতে এসে সিএনজি অটোরিকশা, গণপরিবহন ও প্রাইভেট যানবাহনের চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

রুজেল মিয়া নামে এক চালক জানান, সোমবার ভোরে মৌলভীবাজার থেকে গাড়িতে গ্যাস নিতে এসেছি। এখনো দীর্ঘ লাইনে আটকা পড়ে আছি। কখন ফিরতে পারব বলতে পারছি না। রুজেলের মতো শত শত চালকরা এসেছেন গাড়িতে গ্যাস নিতে।

কুলাউড়ার দুই সিএনজি স্টেশনের কর্তব্যরত কর্মকর্তাদের সাথে কথা হলে তারা জানান, মৌলভীবাজারের তিনটি সিএনজি গ্যাস স্টেশনে চলতি মাসের নির্ধারিত বরাদ্দ শেষ হওয়ায় জালালাবাদ গ্যাস অফিস এই তিনটির সরবরাহ বন্ধ করে দেওয়ায় খুব বেশি চাপ বেড়েছে কুলাউড়ায়।

প্রতিদিন কয়েক সহস্রাধিক গণপরিবহন ও প্রাইভেট যানবাহনের কারণে ছোটবড় সমস্যারও সৃষ্টি হচ্ছে।

বন্ধ তিনটি সিএনজি স্টেশন হলো মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকার মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি ফিলিং স্টেশন, শহরের শমসেরনগর রোডের এমএফ সিএনজি ফিলিং স্টেশন ও রাজনগরের ডেল্টা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281