place বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

কুলাউড়ায় বার বার ভাঙছে বেইলি সেতু, নেই স্থায়ী সমাধান

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া থেকে
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১০৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া রাউৎগাঁও ইউনিয়নে কুলাউড়া-রবিবাজার সড়কের ফানাই নদীর ওপর থাকা বেইলি সেতু ভেঙে ২ জুলাই শুক্রবার দুপুর থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অনেকে ঝুঁকি নিয়ে পারাপার হন সাধারণ মানুষ।

৩ জুলাই শনিবার দুপুর ২টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের লোকজন সংস্কার করে সেতুটি সচলের কাজ করেন। এ নিয়ে বেইলি ব্রিজে গত দুই বছরে ৫/৬ বার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে রবিরবাজারগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক সেতু দিয়ে যাওয়ার সময় সেতুর দুটি স্থানে ট্র্যানজাম ভেঙে যায়। এতে সেতুটি ঝুকিপূর্ণ হওয়ায় সেতুর দুই প্রবেশমুখে বাঁশ দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়ে সড়ক ও জনপথের লোকজনকে খবর দেওয়া হয়।

স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, প্রায় দুই যুগ আগে নির্মাণ করা হয় ব্রিজটি। দীর্ঘদিন ধরে বেইলি ব্রিজটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঁচ টনের অধিক ভারী যানবাহন সেতুতে না ওঠার জন্য সেতুর দুই পাশে সাইনবোর্ড লাগানো হলেও তা উপেক্ষা করে প্রতিদিন ১০-১৫ টনের বেশি ভারী মালামাল নিয়ে সেতু পার হচ্ছে। সেতুটি অনেক পুরাতন হওয়া বার বার ট্র্যানজাম ও পাটাতন ভেঙে যায়।

স্থানীয় রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল বলেন, সেতুটি অনেক পুরাতন ও মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় বার বার ভারী যানবাহন চলার কারণে এটির ট্র্যানজামসহ বিভিন্ন জায়গায় ভেঙে যায়। চলতি বছরের ১৮ মার্চ সেতুটির ট্র্যানজাম ভেঙে দুদিন চলাচল বন্ধ ছিল। এর আগেও গত কয়েক বছরে ৫-৬ বার ট্র্যানজাম ভাঙার ঘটনা ঘটেছে।

সড়ক ও জনপথ বিভাগ (মৌলভীবাজার) কুলাউড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সুভাষ পুরকায়স্থ বলেন, ভাঙনের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে লোক পাঠাই। লকডাউনের জন্য শ্রমিক না পাওয়া শুক্রবার কাজ শুরু করতে পারিনি। সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকে।

তিনি আরো বলেন, শনিবার সকাল থেকে ট্র্যানজামগুলো সংস্কারের কাজ চলছে। আশা করছি সন্ধ্যার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। চলতি বছরে সেতুটি নতুন করে নির্মাণ কাজ শুরু হওয়ার আশা রয়েছে বলে।

উল্লেখ এই ব্রীজ দিয়ে প্রায় ৪ টি ইউনিয়নের মানুষ যাতায়াত করেন বার বার ব্রীজ ভেঙে যাওয়ার ফলে ভোগান্তির মাঝে পরতে হয়। স্থানীয়রা ব্রীজটি পাকা করনের জন্য দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281