place বাংলাদেশ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা এহসান সাহেদ শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে পিতা-মাতাদের সর্তক হওয়া উচিত : হুছামুদ্দীন চৌধুরী কুলাউড়ায় পিতৃহারা কন্যার বিয়েতে রাশিদ আলী ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন মোঃ ইবাদুর রহমান জাকির স্পেন থেকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন হোসেন সাহেদের উপর হামলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তালামীযে ইসলামিয়ার কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে —-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন আহমেদ সোহেল সিদ্দিকী আজ নওশাদের জন্মদিনের শুভেচ্ছা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মধ্য দিয়ে সকল সমালোচনা, বিতর্ক ও বিভ্রান্তির অবসান করতে হবে। —-মাওলানা এম এ কাদির আল হাসান প্রতিবন্ধীদের সরকার সর্বাধিক সুযোগ সুবিধা দিবে: মন্ত্রী আরিফুল হক ফেঞ্চুগঞ্জের সাইয়েদুল খালেদ যুক্তরাজ্যে থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলোর মুখ সিলেটে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যাবসায়ীর মৃত্যু

কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাই মালামালসহ গ্রেপ্তার ৩ জন

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া থেকে
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১০৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়া থানা পুলিশের অভিযানে দোকানের মালামাল চুরি যাওয়ার ৩ দিনের মধ্যে চোরসহ মালামাল উদ্ধার করা হয়েছে।

গত ১ জুলাই রাতে ভাটেরা স্টেশন বাজারের ‘তামাম ফ্যাশন’ নামে এক কাপড়ের দোকানে এ দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।
থানাসূত্রে জানা যায়, ভাটেরা ইউনিয়নের অন্তর্গত ভাটেরা স্টেশন বাজারের ‘তামাম ফ্যাশন’ কাপড়ের দোকানের মালিক মোঃ শিবলু মিয়া গত ১ জুলাই রাতে দোকান তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরদিন দোকানে এসে তালা ভাঙ্গা দেখতে পেয়ে দোকান খুলে মূল্যবান শাড়ি ও লুঙ্গিসহ প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকার মালামাল চুরি যাওয়ার ঘটনা ধরা পড়ে। পরে তিনি এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করলে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের সার্বিক তত্বাবধানে ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম ও এসআই মো. মাসুদ আলম ভূঁঞার নেতৃত্বে একদল পুলিশ সিলেটসহ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে চোরাই মালামালসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে চোরাই কাজে ব্যবহৃত সিএনজি গাড়ি শনাক্ত করে শনিবার (৩ জুলাই) পুলিশ এক অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার সিএনজি পাম্প থেকে সিএনজি ড্রাইভার ও সিএনজির মালিক আসামি আব্দুল কালামকে সিএনজি গাড়িসহ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার তথ্যানুযায়ী অপর আসামি কামরুল ইসলামকে জুড়ী থানাধীন ভোগতেরা এলাকা থেকে গ্রেপ্তার করে তাদের তথ্যানুযায়ী সিলেট শহরের বন্দরবাজারস্থ হাসান মার্কেটের ৩৬/৩৭ নং দোকানে অভিযান চালিয়ে ৩ নং আসামি মালেক মিয়াকে গ্রেপ্তার করে তার দোকান থেকে চুরি যাওয়া ১ লাখ ৮৩ হাজার ৫ শত টাকার মালামাল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের রোববার (৪ জুলাই) মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281