place বাংলাদেশ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয়

কুলাউড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ কলেজ শিক্ষকের বিরুদ্ধে

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৯৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মাজহারুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কলেজ অধ্যক্ষের কাছে এক স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে শিক্ষার্থীরা প্রভাষক মাজহারুল ইসলামের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে অধ্যক্ষের কাছে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, প্রভাষক মাজহারুল ইসলাম দীর্ঘদিন যাবৎ ইসলামবিরোধী কথা ও ছাত্র-ছাত্রীদের সাথে অশালীন আচরণ করেন। এমনকি শিক্ষার্থীদের ইসলামবিরোধী কাজে লিপ্ত হওয়ার আহবান করেন।

শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে তাদের অভিযোগের সঠিক সুরাহা করার দাবি জানান।

অধ্যক্ষ (ভার.) আতাউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, শিক্ষার্থীরা তার কাছে একটি লিখিত অভিযোগ প্রদান করেছে। তিনি তাদেরকে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন বলে জানান।

এদিকে, ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষক মাজহারুল ইসলামের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে নিয়ে বৃহস্পতিবার কলেজের সম্মুখে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৪ অক্টোবর) কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ইতিহাস বিভাগে পাঠদানের সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শ্রেণিকক্ষে কথা বলেন কলেজের শিক্ষক মাজহারুল ইসলাম। তিনি বোরখা পরে কলেজে আসতে বাধা দেওয়াসহ টাকনুর নিছে প্যান্ট পরতে নির্দেশনা দেন।এবং ধর্মীয় বিভিন্ন বিষয়ে স্পর্শকাতর মন্তব্য করেন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বেশ ক্ষোভ বিরাজ করছে।

অভিযুক্ত শিক্ষক মাজহারুল ইসলাম বলেন, “আমি কলেজের ড্রেস কোড অনুযায়ী শিক্ষার্থীদের বোরখা পরতে নির্দেশনা দেই । কলেজের ড্রেসের সাথে মিল রেখে বোরখা পরার রেজুলেশন রয়েছে । আমি সেই নির্দেশনা শিক্ষার্থীদের দিয়েছি “।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281