place বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

কুলাউড়ায়  টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট লীগ ২০২২’-এর উদ্বোধন করা হয়েছে।

 

কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এটি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপু’র পরিচালনায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি স্কুল মাঠে ‘টি-২০ ক্রিকেট লীগ ২০২২’-এর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়।

 

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক এনামুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, বিশিষ্ট ফুটবলার কাবুল পাল প্রমুখ।

 

উদ্বোধনী খেলায় ইউনিয়ন ক্লাব কর্মধা বনাম বয়েজ ক্লাব দানাপুর অংশগ্রহণ করে।

 

‘টি-২০ ক্রিকেট লীগের টুর্নামেন্টে’ মোট ৪০টি দল অংশগ্রহণ করছে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটিসূত্রে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432