place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

কুলাউড়ায় চা শ্রমিকের সন্তানদের নিয়ে এসসিএন’র ৮ম বর্ষপূর্তি উদযাপন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৯০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুলাউড়ায় চা শ্রমিক সন্তানদের সাথে দিনব্যাপী খেলাধুলার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে স্থানীয় সামাজিক সংগঠন এসসিএন (সোস্যাল কেয়ার অব নেশন) । সংগঠনটির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) উপজেলার গাজীপুর ইস্পাহানী চা বাগানস্থ মেহেদীবাগ মাঠে দিনব্যাপি নানা ইভেন্টের মধ্য দিয়ে উদযাপিত হয় এ অনুষ্ঠান । চা শ্রমিক সন্তানরা উৎসব-উদ্দীপনায় নানা ইভেন্টে অংশগ্রহন করে এবং অভিবাবকরা উৎফুল্য মেজাজে উপভোগ করেন।

 

চা শ্রমিক সন্তানদের ক্রীড়া
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেহেদীবাগ ডিভিশন) আবু সুফিয়ান, জ্যেষ্ঠ সাংবাদিক মোক্তাদির হোসেন, সাংবাদিক একেএম জাবের, আয়োজক সংগঠনের পরিচালনা পর্ষদ সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, সোহেল আহমদ, জামিল আহমদ চৌধুরী, খায়রুল কবির জাফর, সফি আহমদ, সাবেক সভাপতি সালাউদ্দিন আল সালোক, বর্তমান সভাপতি সায়েম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু, বর্তমান সাধারণ সম্পাদক তাহমিদ খাঁন শাওন, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ প্রমুখ।

চা শ্রমিক মাসুক মিয়া, মনোয়ারা বেগম, আশর্পী কুমার, সিরাজুল ইসলাম বলেন, সোস্যল কেয়ার অব নেশনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের চা বাগানের চা শ্রমিক সন্তানদের সাথে পালন করায় আমরা খুবই আনন্দিত এবং সোস্যাল প্রথম কোন সংগঠন যে জন্মদিনে এমন ব্যাতিক্রম আয়োজন করে।

আনন্দে উৎফুল্ল চা শ্রমিক সন্তানরা
আয়োজক সংগঠনের সভাপতি সায়েম আহমদ বলেন “বিভিন্ন ধরনের খেলাধুলা, কেক কাটা, ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনটি উদযাপন করেছি। খেলাধুলার মধ্যে ছিল ছেলেদের ১০০ মিটার দৌড়, মেয়েদের সুই-সুতো, ছেলেদের মোরগ লড়াই ও মেয়েদের সিটিং চেয়ার। প্রত্যেক খেলার বিজয়ী শীর্ষ ৩ জনকে বিভিন্ন রকম পুরস্কার দেয়া হয়েছে। চা বাগানের শতাধিক শিশু নিয়ে কেক কাটা ও পুরস্কার বিতরনীর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।”

উল্লেখ্য ২০১৩ সালের ০৫ই নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে কুলাউড়ার বৃহৎ সামজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে ধারাবাহিক ভাবে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করায় সর্বমহলে প্রশংসিত হয়েছে সংগঠনটি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281