place বাংলাদেশ শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

কারা আসছেন ফেঞ্চুগঞ্জ সেচ্ছাসেবক লীগের নেতৃত্বে?

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৯৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন গত ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নিয়ম অনুযায়ী অনেক নেতাকর্মী পদপ্রার্থী হিসেবে নিজেদের জীবনবৃত্তান্ত জেলা নেতৃবৃন্দের কাছে জমা দিয়েছেন। এর ফলে স্পষ্টই খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের নতুন কমিটি। সর্বশেষ দায়িত্বে থাকা সভাপতি বাবু বীজন কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস দুজনেই বর্তমানে গুরু সংগঠন আওয়ামীলীগের হাল ধরেছেন। যার কারণে এবারের কমিটিতে পুরাতন কমিটির নেতারা পদ চাচ্ছেন না। তাদের বক্তব্য অনুসারে নতুন নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন।

এবারের ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের কমিটিতে পদ প্রত্যাশিতদের তালিকায় সভাপতি পদে আলোচনায় রয়েছেন দীর্ঘদিন থেকে তৃণমূলে রাজনীতির প্রাণ হিসেবে থাকা মোহাম্মদ আজিম উদ্দিন। তাকে ঘিরে রয়েছে রয়েছে কর্মীদের অনেক চাওয়া পাওয়া। সেচ্ছাসেবক লীগের তৃণমূল পর্যায়ের কর্মীদের কাছ থেকে জানা যায়, তিনি সভাপতি হিসেবে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে জানা গেছে। সবদিক থেকে তিনি এগিয়ে রয়েছেন। এজন্য তার সভাপতি পদ পাওয়াটা জোরালো বলে ধারণা করা যাচ্ছে। তার পরেই আলোচনায় আরেক নাম ফেঞ্চুগঞ্জে আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. মিনহাজ উদ্দিনের সন্তান মোসলেহ উদ্দিন আহমদ মঞ্জু। তিনিও দীর্ঘদিন থেকে আওয়ামী রাজনীতিতে সক্রিয়। তিনি সভাপতি পদপ্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। তার ব্যক্তিগত এবং পারিবারিক দিক থেকে আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা মোটামুটি তাকে সভাপতি পদের জন্য ভাবাই যায়। এ ব্যপারে তৃণমূলে তোড়জোড় আছে মঞ্জুই হচ্ছেন সভাপতি। সভাপতি পদে আরও আলোচনায় রয়েছেন, সেচ্ছাসেবক লীগের আরেক গুরুত্বপূর্ণ এক কর্মী সুহেল আহমদ, আক্তার হোসেন, সাইফুল ইসলাম, সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রাছিক আহমদ, মিনহাজ উদ্দিন আহমদ। সহ সভাপতি পদে আলোচনায় রয়েছেন শেখ মিজানুর রহমান স্বপন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন আশরাফুল হাসান চৌধুরী কামরান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি জুনেদ আহমদ সহ সদ্য বিলুপ্ত হওয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেছ, তোফায়েল আহমেদ ইমন, নাহিদ সুলতান পাশা, আব্দুর রহমান লিমন, সালমান আহমদ লিমন, রাজু আহমদ রাজন।

সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের এক তথ্যসূত্র থেকে জানা যায়, ফেঞ্চুগঞ্জ – দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের কমিটি ঘোষণা করা হবে খুব তাড়াতাড়ি। এজন্য সম্মেলন আহবান করা হয়েছিল।

উল্লেখ্য – সেচ্ছাসেবক লীগের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটির ডাক দিয়েছেন বলে জানিয়েছেন জেলা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা।

সাধারণ সম্পাদক পদে তৃণমূলের আলোচনার কেন্দ্রবিন্দু আশরাফুল হাসান চৌধুরী কামরান ও জুনেদ আহমদ। দুজনেই মুখিয়ে রয়েছেন এই পদে। এখন অপেক্ষা কমিটি ঘোষণার….

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281