সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন-
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বহিঃবিশ্বে আন্দোলনে নেতৃত্ব দানকারী যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এবং সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য দক্ষিণ সুরমা বালাগঞ্জ ও ফেন্চুগঞ্জ এলাকার মানুষের ভালোবাসার মানুষ মজলুম জননেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব এর উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্নিত হয়ে, উনার একটি বক্তব্যকে কাটপিছ, এডিটিং করে বাংলাদেশ বিরোধী চক্র গুপ্ত স্বৈরাচারের দোষররা অশালীন ভাষা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত কুরুচিপূর্ণ পোস্ট করে যাচ্ছে।
কুচক্রী মহলের এইধরণের অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি হাজী মইন উদ্দিন,সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন সাহেদ, সাংগঠনিক সম্পাদক হাজী এমরান উদ্দিন।
১ নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম তানিম, সাধারণ সম্পাদক-তারেক আহমদ খান ২নং মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি -রেদোয়ানুল করিম চৌধুরী সাধারণ সম্পাদক মতিউর রহমান ( মুকুল)
৩ নং ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি – রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল গনি তাইজুল, ৪ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মইন উদ্দিন সাধারণ সম্পাদক ডাক্তার আজাদ ৫ নং ইউনিয়ন বিএনপি সভাপতি – সনজিদ আলি সাধারণ সম্পাদক মো: ফয়সাল আহমদ।
উল্লেখ্য – গতকাল বালাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের বক্তব্য-কে মিথ্যাভাবে প্রচারের দাবি জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
