place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

ইসলামের প্রসারের জন্য ইসলামি প্রতিষ্ঠান তৈরির বিকল্প নেই: মাওলানা কমর উদ্দিন চৌধুরী

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সিলেট শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, ইসলামের খেদমতের প্রধান খেদমত আল কুরআনের শিক্ষা। যে ব্যক্তি তার নিজ পুত্র আল কুরআনের শিক্ষার জন্য তাকে নির্ধারিত করল এর থেকে উত্তম ব্যক্তি আর নেই। পাশাপাশি ইসলামের প্রসারের জন্য ইসলামি প্রতিষ্ঠান তৈরির বিকল্প নেই। এবং সেগুলো রক্ষণাবেক্ষণ আমাদের ঈমানী দায়িত্ব।

তিনি আজ (গতকাল) ১০ ফেব্রুয়ারি শুক্রবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তর ভাগ ইউনিয়নে অন্তর্ভুক্ত চেলারচক ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৯ম বার্ষিক ওয়াজ মাহফিলের পূর্বে চেলারচক ময়দানটিলা হাফিজিয়া মাদরাসার উদ্বোধন করে সংক্ষিপ্ত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী রুবেল আহমদ। চেলারচক ইসলামী যুব সমাজের সভাপতি নুরুল ইসলাম পংকি মাষ্টার, সহ-সভাপতি নছির আলী, সাধারণ সম্পাদক – বিল্লাল হোসেন আফফান, সহ-সাধারণ সম্পাদক এমরান আহমদ রোকন, কোষাধ্যক্ষ – মুজিবুর রহমান মুজিব, সহকারী কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম রাবু, অফিস সম্পাদক হাফিজ জুয়েল, সহ- অফিস সম্পাদক শামীম বাচ্চু, জামরুল মিয়া, লিমন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক দিলাল মিয়া, আব্দুল কাদির, জায়েদ মিয়া, প্রচার সম্পাদক সবুর, কয়েস, এপলু, মাহিন, আজিজুর, কাজী খালেদ, জয়নুল ইমন।

উল্লেখ্য চেলারচক ইসলামী যুব সমাজ স্থাপিত হয় ২০১৪ সালে। এবং তারই ধাবাবাহিকতায় প্রতি বছর এলাকার মুর্দেগানের ঈসালে সাওয়াব মাহফিল করে থাকে এই সংগঠন। পাশাপাশি এই আয়োজনে স্থানীয় প্রবাসী সহ এলাকার মুরব্বিদের সহযোগিতা থাকে বলে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432