place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

আমি জনগণের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করব না সাবেক এমপি এম এম শাহীন

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে এবার তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে পৌরশহরের নিজ বাসায় অনুসারী ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এমপি প্রার্থী হওয়ার ঘোষনা দেন।

মতবিনিময় সভায় এম এম শাহীন বলেন, দীর্ঘদিন ধরে আমি কুলাউড়ার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। প্রবাসের বিলাসী জীবন ত্যাগ করে কুলাউড়ার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

আমি রাজনীতি করেছি মানুষকে কষ্ট না দেয়ার জন্য। আমি রাজনীতি করেছি মানুষের কল্যাণের জন্য।

তিনি আরো বলেন, আমি মনে করি বিশাল মানুষের মনে কষ্ট দেয়ার চেয়ে নির্বাচনে না যাওয়াই ভালো। মানুষের মনে কষ্ট দিয়ে আমি নির্বাচন করতে চাইনা। আমি সিদ্ধান্ত নিয়েছি এবার নির্বাচন করবো না।

কুলাউড়ার মানুষের মনের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে যাবো না। আমি নমিনেশন জমা দিবনা। এসময় এম এম শাহীনের এমন বক্তব্য শুনে মতবিনিময় সভায় উপস্থিত শত শত নেতাকর্মীরা তাকে নির্বাচন করার জোর দাবি জানালে তিনি একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে নির্বাচন করার ঘোষণা দেন। এসময় নেতাকর্মীরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।

এম এম শাহীন বলেন, কুলাউড়ার মানুষের কাঙ্খিত লক্ষ্য পূরণের জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন না করে তৃণমূল বিএনপির ব্যানারে এবার প্রার্থী হচ্ছি।

কুলাউড়ার মানুষের কথা চিন্তা করে আমাকে নির্বাচনে যেতে হচ্ছে।
এদিকে গত ২৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এম এম শাহীন। ৩০ নভেম্বর মনোনয়ন দাখিল করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

উল্লে¬খ্য, কুলাউড়া আসন থেকে ১৯৯৬ সালের জুন মাসে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছিলেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর। ওই নির্বাচনে ধানের শীষের প্রতীকে নির্বাচন করে হেরে গিয়েছিলেন বিএনপি প্রার্থী (ধানের শীষ) এম এম শাহীন। এর আগে একই বছরের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ সংসদের বিতর্কিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হয়েছিলেন এম এম শাহীন। পরে ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে আওয়ামীলীগের সুলতান মনসুরকে পরাজিত করে আলোচনারও জন্ম দিয়েছিলেন এম এম শাহীন। তবে এম এম শাহীন ২০০৮ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাজোট প্রার্থী নওয়াব আলী আব্বাছ খাঁন এর কাছে পরাজিত হন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি এম এম শাহীন বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বিকল্পধারায় যোগদান করে মহাজোটের প্রার্থী হয়ে নৌকা নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী সুলতান মনসুরের কাছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281