place বাংলাদেশ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয়

আমার জীবনে কিছু চাওয়ার নেই, আমাকে একটি বার আপনারা সুযোগ দিন: আতিক

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল মার্কায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজারের নিজ বাড়িতে নির্বাচনী মত-বিনিময় করেন।

মত বিনিময়ে আতিকুর রহমান আতিক বলেন, আমি কোন হাইব্রিড নেতা নই। এই অঞ্চলের মানুষের সাথে আমি ৪১ বছর ধরে আছি। আমি জনগণের সেবা করার ব্রত নিয়ে অনেকবার জনগণের কাছে গিয়েছি। এবার আবারও জনগণের সেবা করার সুযোগ পাওয়ার ইচ্ছাপোষণ করে আবারও আমি লাঙ্গল মার্কায় ভোট চাই। জনগণ আমাকে যদি তাদের সেবা করার সুযোগ দেন তবে আমি ইনশাআল্লাহ আমানতের খেয়ানত করব না।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সিলেট ৩ আসনের উন্নয়নের জন্য কাজ করব। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প কারখানা সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলব। রাস্তাঘাটের উন্নয়ন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি। এজন্য আমি রাস্তাঘাট নির্মাণের জন্য কাজ করব।

তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন – আমি জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা লাঙ্গলের জন্য কাজ অব্যাহত রাখুন। ইনশাআল্লাহ একটি সুষ্ঠু – সুন্দর অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281