place বাংলাদেশ মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক হজরত মুহাম্মদ (সা.) হাফিজ মাছুম আহমদ দুধরচকী তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক!

আবারও নৌকা প্রতীকের দাবি মন্টু’র

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক – যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সাবেক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, কয়েকবার সিলেট ৩ আসনে নৌকা প্রতীক চেয়েছি আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীক চাইব। এর কারণ হিসেবে বলতে পারি সিলেটের মানুষের আশার প্রতিফলন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের সাথে থাকা।

এর পাশাপাশি তিনি জানান, আমি যদি নৌকার মনোনয়ন পাই এবং বিজয়ী হতে পারি তবে সবার আগেই আমি বেকারত্ব কমিয়ে আনার চেষ্টা করব। পাশাপাশি যেহেতু আমি বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে আছি খেলাধুলা আমার জীবন সঙ্গী সেই হিসেবে আমার এলাকায় যে প্রতিভা আছে তা বের করার চেষ্টা এখনও করি এবং পরবর্তীতেও করব। বিশেষ করে বলা যায়, গত এশিয়ান ইনডোর চেম্পিয়ানশীপে আমি যেই ইমরানুর কে সিলেট থেকে খুজেছি সে বাংলাদেশের জন্য সাফল্য এনেছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন – যেহেতু ফেঞ্চুগঞ্জ সারকারখানা আমাদের ফেঞ্চুগঞ্জ এলাকায় সেজন্য আমি মনে করি যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সেখানে যেন অন্তত ৩০% শিক্ষার্থী যেন সুযোগ পায় সেজন্য ভেবে দেখা উচিত।

তিনি সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী সম্পর্কে বলেন, একজন সামাদ চৌধুরী একদিনে গড়ে উঠে নি। অবশ্যই তিনি জনগণের জন্য কাজ করেছেন সেজন্য তিনি বারবার বিজয়ী হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281