place বাংলাদেশ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়ন করছে : ফেঞ্চুগঞ্জে এম এ মান্নান

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৭৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ মানুষের জন্য। দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এজন্য প্রকৃত মানবসেবী হতে হবে। সমাজে কিছু লোক দেখানো মানুষ আছে যারা মানুষের সেবাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। এজন্য বলা যায়, যারা প্রকৃতপক্ষে মানুষের কল্যাণে নিয়োজিত তারাই মূলত সমাজের সেবক। আর তাদেরকে এগিয়ে যেতে আমাদের আরও সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, সরকার উন্নয়ন চায়। এজন্য জনগণের সহযোগিতা অব্যাহত থাকতে হবে। জনগণের কল্যাণই আওয়ামীলীগ সরকারের লক্ষ্য। প্রতিটি এলাকায় খোজে খোজে দুর্বল এলাকাগুলোর উন্নয়ন করতে হবে। এজন্য আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন – যারা পেছন দরজা দিয়ে ক্ষমতা চায় তারা আবার জনগণের কি উন্নয়ন করবে। এজন্য আসুন সামনের সারিতে দাড়িয়ে দেখি কে কি করতে পারেন৷ যত পরিকল্পনা যত ষড়যন্ত্রই হোক না কেন সরকারের উন্নয়ন কাজে কোন বাধা হতে পারবে না।

তিনি আজ ১০ এপ্রিল রবিবার এম এ সাত্তার ও মমতাজ ফাউন্ডেশন ও বন্ধু মহলের সহযোগিতায় ১০ এপ্রিল রবিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার চন্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

এম এ সাত্তার ও মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আলী হাসান শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা বদরুদ্দোজা, সমাজসেবক কাপ্তান হোসেন, ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী, আওয়ামী লীগ নেতা হাজী লুদু মিয়া, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা, প্রবীণ সাংবাদিক এস এম মামুনুর রশীদ, প্রমুখ।

আলোচনা সভায় মামুনুর রশীদ ও শাহরিয়ার নাজিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন – ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ সহ এম এ সাত্তার ও মমতাজ ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432