place বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

অবহেলিত এলাকার উন্নয়ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন: ছাব্বির

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নির্বাচনে বিজয়ী হলে ক্রীড়াঙ্গনে গুরুত্ব দেব: আসফাকুল ইসলাম ছাব্বির

অবহেলিত এলাকার উন্নয়ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন: ছাব্বির

সিলেটের ফেঞ্চুগঞ্জে’র ফরিদপুর ইয়ুথ সোসাইটি আয়োজিত আন্ত: ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আসফাকুল ইসলাম ছাব্বির বলেন- আমি একটি সুন্দর ফেঞ্চুগঞ্জ গড়ার স্বপ্ন দেখি। একটি সুন্দর ফেঞ্চুগঞ্জ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নির্বাচনে অংশ নেওয়ার প্রধান কারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। যদি বিজয়ী হই সরকার কতৃক বরাদ্দ সুষ্ঠু বন্টনের মাধ্যমে অবহেলিত এলাকার উন্নয়নে সর্বদা কাজ করতে চেষ্টা করব। পাশাপাশি ফেঞ্চুগঞ্জের ক্রীড়াঙ্গন অনেক শক্তিশালী এবং মেধাবী মুখ রয়েছে। তাদের খোঁজে বের করে তাদের প্রতিভাকে কাজে লাগানো আমাদের উচিৎ। পাশাপাশি শিক্ষার গুরুত্ব অপরিসীম। সবাইকে খেলাধুলার পাশাপাশি জ্ঞান অর্জনেও ভূমিকা রাখতে হবে।

১১ ই মে শনিবার বিকেলে হাটুভাঙ্গা খেলার মাঠে অনুষ্ঠিত আন্ত: ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাবিলুর রহমান সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জালাল আহমদ, উপজেলা তাতী লীগের যুগ্ন আহবায়ক জাবেদুর রহমান ডেনেছ, ইমরান ছাদী, প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন – যুবলীগ নেতা শাহ শিমুল আহমেদ মধু, হাটুভাঙ্গা পঞ্চায়েত কমিটির সভাপতি ফয়েজ মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা নিজু আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা- ফাহিম, আকাশ, সৌরভ, মনু, প্রমুখ।

এ সময় স্থানীয় এলাকাবাসীও উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432