place বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

অগ্নিকাণ্ডে নিহত অলিউরের পরিবারের পাশে ত্রান সহায়তা নিয়ে দাড়ালো কুলাউড়া উপজেলা বিএনপি

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৬৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত তরুণ শ্রমিক কুলাউড়া উপজেলা কর্মধা ইউনিয়নের সন্তান অলিউর (২৩) রহমান নয়নের বাড়ীতে বহীবিশ্ব জাতীয়তাবাদী ফাউন্ডেশনের ত্রান সহযোগিতা নিয়ে ৭ই জুন (মঙ্গলবার) দুপুরে নয়নের পরিবারের খোঁজ নিতে যায় কুলাউড়া উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দরা।

এ সময় শোকাহত পরিবারকে সহমর্মিতা সহানুভূতি জানাতে উপস্থিত ছিলেনঃ- কুলাউড়া উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সহ সভাপতি শামীম আহমেদ চৌধুরী, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম, কুলাউড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, আব্দুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, ইউনিয়ন বি এন পির সভাপতি সর্দার আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক হারিছ আলী,সাংগঠনিক সম্পাদক জুনাব আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মৌসুম সরকার, যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, যুবদলের হেলাল আহমেদ, কাহির, নোবেল প্রমূখ।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এ সময় লাইভে থেকে সবাইকে আগুনের খবর দিচ্ছিল অলিউর। হঠাৎ অনেক শব্দে বিস্ফোরণ হলে হাতের মোবাইল ছিটকে যায় অলিউরের। তারপর চারদিকের আহাজারি, চিৎকার শোনা গেলেও অলিউর রহমান কোথায় কি অবস্থায় আছে তা জানা যায়নি। তারপর থেকেই দীর্ঘসময় নিখোঁজ হন তিনি। এক পর্যায়ে তিনি মারা যান। রাত আনুমানিক ২টার সময় নিহত অলিউর রহমানের লাশ আসে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে । তার এমন মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432