place বাংলাদেশ মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

মাধবপুরে স্ত্রীকে হত্যা করে পালাল সামী

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১৭১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয় হত্যা করেছেন তার স্বামী। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ নির্মম ঘটনা ঘটেছে। 

নিহত গৃহবধূর নাম পারভিন আক্তার (৩৫)। তিনি মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে পারভিনের সঙ্গে তার খালাতো ভাই পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার চান্দেরপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে তকদির হোসেনের (৪০) বিয়ে হয়।

বিয়ের পর থেকে তকদির শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকেন। তাদের দুটি সন্তান রয়েছে। আর্থিক স্বচ্ছলতার জন্য কয়েক বছর আগে পারভিন সৌদি আরবে পাড়ি দেন।

প্রায় দেড় মাস আগে পারভিন সৌদি থেকে দেশে  ফেরত আসেন। দেশে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে  প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে পারভিন তার দুসন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন।

রাত প্রায় ১টার দিকে তকদির হোসেন ধারাল অস্ত্র  দিয়ে পারভিনকে এলোপাতাড়ি কুপিয়ে  হত্যা করে পালিয়ে যায়। এ সময় শিশু সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে পারভিনের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বালিশসহ আলামত জব্দ করা হয়েছে।

জালালাবাদ /৪৭৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281