সিলেটের ফেঞ্চুগঞ্জ একটি ফেইসবুক পোষ্টকে ঘিরে কিছু উশৃংখল জনতার আক্রমণ শেষ পর্যন্ত ভাঙচুর এবং অগ্নিসংযোগে রূপ নেয়।
জানা যায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ ইং সোমবার ফেঞ্চুগঞ্জের একটি ফেইসবুক পেজ ফেঞ্চুগঞ্জ প্রতিদিন এর একটি পোষ্টে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সেচ্ছাসেবক লীগের নেতা জুনেদ আহমদ কে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। সেই পোষ্টে উল্লেখ করা হয়, সম্প্রতি নিহত হওয়া জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওসমান হাদীকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করেছেন জুনেদ আহমদ। এ বিষয়ে উপজেলার জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
পরবর্তীতে ২২ ডিসেম্বর রাতে সাবেক ছাত্রলীগ নেতা ও যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমদ এর গ্রামের বাড়িতে (উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের গঙ্গাপুর গ্রাম) একদল সন্ত্রাসী এসে দেশীয় অস্ত্র দ্বারা হামলা চালায়। তারা একে একে বাড়ির বিভিন্ন ইট খোলে এবং যাবার সময় পুরো বসত ঘরে আগুন লাগিয়ে যায়। এমনকি তার পরিবারের সদস্যদেরও হুমকির অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রবাসী জুনেদ আহমদ বলেন- আমার বাড়িতে একদল সন্ত্রাসী হামলা করে এবং পরিবারের লোকদের হুমকি ধামকি দেয়। এরা জামাত শিবিরের লোক বলে আমি মনে করি। বর্তমানে আমার পরিবারের কেউ আর নিজের বাড়িতে নিরাপত্তার অভাবে থাকতে পারছেন না। আমি এ বিষয়ে স্থানীয় মাধ্যমে কোন প্রতিকার পাইনি। নিয়মিত আমাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ফেইসবুক পেজের এডমিন (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, জুনেদ একজন ফ্যাসিস্ট সংঘঠনের সাবেক নেতা। তাই আমরা মনে করি তার পরিবারের কেউই এই এলাকায় থাকার যোগ্য নয়।



