place বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাঁকজমক আয়োজনে স্পেনের বার্সেলোনায় বসবাসরত সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্রবাসীদের সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট (স্পেন)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে হয়েছে।একই সঙ্গে ২০২৪–২০২৬ মেয়াদের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্প্রতি অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত এক সভায় উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য রফিক উদ্দিন।

এ সময় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল খায়ের আবু, শহীদুল ইসলাম ও ফয়সল আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ট্রাস্টের সাবেক সভাপতি আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সহ কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

নবাগত কমিটিতে যারা

২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল জব্বার খসরু। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুর রহমান আইনুল। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন জাবির হোসেন। এছাড়া সহসাধারণ সম্পাদক হিসেবে ছাব্বির আহমেদ, কোষাধ্যক্ষ হিসেবে খালেদ ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজু আহমদ দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি ট্রাস্টের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের উন্নয়নে আপনাদের পাশে আমাকে রাখবেন। যেকোনো ধরনের সহযোগিতায় আমি আনন্দ নিয়ে কাজ করতে চাই।

নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ ও সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

নবগঠিত কমিটির নেতৃত্বে বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

প্রবাসী বিয়ানীবাজারবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার পাশাপাশি মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, সাবেক কমিটির অভিজ্ঞতা এবং উপদেষ্টা মণ্ডলীর মূল্যবান দিকনির্দেশনাকে কাজে লাগিয়ে নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকরভাবে এগিয়ে নিতে সক্ষম হবে।

নতুন কমিটির মাধ্যমে বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বিয়ানীবাজারবাসীদের কল্যাণে ট্রাস্টের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা এখন সংশ্লিষ্ট সবার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432