সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ কে নিয়ে কিছুদিন ধরে ডেইলি ফেঞ্চুগঞ্জ নামে একটি ফেইসবুক পেইজ থেকে আপত্তির মন্তব্য করা হয়। যেখানে তাকে ক্ষমতা বিস্তার ও মাদকের সাথে সংপৃক্ত বলে উল্লেখ করা হয়।
এ খবর প্রচারের কিছু দিনের মাথায় আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া প্রতিবাদ করেন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতারা৷ তারা উল্লেখ করেন, মোয়াজ্জেম হোসেন সাহেদ একজন ব্যাবসায়ী ও রাজনীতিবিদ। পাশাপাশি তিনি স্বচ্ছ ধারার একজন সমাজসেবকও বটে।
এ বিষয় নিয়ে কিছুদিন ধরে উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। যেখানে সাহেদের পক্ষে কথা বলছেন দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকর্মী। এ বিষয়কে সবাই পতিত সরকারের হিংসুক কিছু লোকের কাজ বলে তারা মন্তব্য করেন।
বিশেষ করে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেকের অত্যন্ত প্রিয় একজন কর্মী।
এর পাশাপাশি আরও যাদের নিয়ে মন্তব্য করা হয়েছিল তারা হলেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা মোজাম্মেল হাসান চৌধুরী ইকবাল, সেচ্ছাসেবক দল নেতা মিঠু সহ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নেতা এহসান সাহেদ।
খবর নিয়ে জানা যায়, তারা প্রত্যেকেই ফেঞ্চুগঞ্জ বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এবং বর্তমান সময়ের প্রতিটি উন্নয়ন কাজের সাথে তারা যুক্ত।
এ বিষয়ে প্রতিবাদ করা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বলেছেন, কোন কিছুর সঠিক তথ্য প্রমান ছাড়া অনুমানের উপর নির্ভর করে ভোয়া মিডিয়ায় ভোয়া প্রতিবেদন তৈরি করে রাজনৈতিক নেতাদের চরিত্র নিয়ে এভাবে প্রচার করাটাও একটা অন্যায়। এ বিষয়ে ভুক্তভোগীরা আইনি ব্যবস্থা নিয়েছেন কি না তা এখনো জানা যায় নি।



