place বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে
মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী

জাতীয় ‎মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইসলামের অপব্যাখ্যাকারীরা উগ্রতা ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। ফলে হিংসা-বিদ্বেষ, উশৃঙ্খল ও বেয়াদবির গ্রাস থেকে সমাজ মুক্ত নয়। এ থেকে ছাত্রসমাজকে মুক্ত রাখতে তালামীযে ইসলামিয়া অনবদ্য ভূমিকা পালন করছে। আজকের নবীন প্রজন্মকে সর্বাবস্থায় পিতা-মাতা ও শিক্ষকদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করা সমাজের বাস্তবতা হয়ে দাড়িয়েছে। কেননা নৈতিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে আদর্শিক শিক্ষা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, কৃতী শিক্ষার্থীরা কেবল পরিবার কিংবা সমাজের গর্ব নয়, বরং পুরো উম্মাহর আশার আলো। কিন্তু এই লক্ষ্যে পৌঁছাতে হলে এর মূলে থাকতে হবে তাকওয়া, খোদাভীতি ও নবীজি (সা.) এর আদর্শ। এই জ্ঞান যদি দ্বীনের আলোয় পরিপূর্ণ না হয়, তাহলে তা সমাজে অন্ধকার ডেকে আনতে পারে। ইলম অর্জন করা ফরয, তবে সেই ইলমকে আমলের মাধ্যমে বাস্তবায়ন করাই আসল সফলতা। সংবর্ধনা শুধু নামেই নয়, বরং এটি হোক আমাদের নতুন প্রজন্মের জন্য উদ্বুদ্ধকারী এক পাথেয়। আমাদের চাওয়া হলো কৃতী শিক্ষার্থীরা কেবল সনদধারী না হয়ে হোক আদর্শবান মু’মিন ও নেতৃত্বদানে সক্ষম মানুষ।

‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৫ আগস্ট, ২০২৬ ঈসায়ী, শনিবার, সকাল ১১টায় ফেঞ্চুগঞ্জের স্থানীয় একটি হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ফরিদ উদ্দিন আতহার, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আলমগীর হোসাইন।

‎প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ।

সংগঠনের ফেঞ্চুগঞ্জ ‎উপজেলা সভাপতি আব্দুল হামিদ হুমায়দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ এহসানুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ জায়দুর রহমান, সিলেট পূর্ব জেলা সহ সভাপতি আব্দুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা হারুনুর রশিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল জলিল, মাহমুদ-উস-সামাদ ফারজানা গার্লস স্কুল ও কলেজের প্রভাষক শেখ মাসুক আহমদ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবু সাইদ মো.সেলিম,বিগ্রেডিয়ার জেনারেল এর পিএ, ল‍্যান্স কর্পোরাল মো: তোফায়েল আহমদ ঢাকা ক‍্যান্টনমেন্ট।

এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহর প্রচার সম্পাদক এম.জি জাকারিয়া চৌধুরী, তজলুবুন্নেছা দারুল হাদীস মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালিক,
ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ, সংগঠনের ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ সভাপতি মুবিন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাছরুর, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ সাধারণ সম্পাদক আদনান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহ সদস্য আফতাব আহমদ।

আরও উপস্থিত ছিলেন- সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল মুত্তাকিন, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার আলী আকবর, সহ সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, জাহিদ আহমদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281