place বাংলাদেশ শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন ২০২৬ইং সম্পন্ন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা ফয়ছল আহমদ পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা মো. আমিনুল হক সিলেটবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল ইসলাম ঈদ হোক সংযম ও আত্মশুদ্ধির: আব্দুর রকির মন্টু পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন

রেজাউল ইসলাম শাফি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

​মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এক শিক্ষক ও প্রাক্তন ছাত্রীকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বিদ্যালয়ের অফিসকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জায়েদ আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজমিল আলী, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ছালেক আহমদ, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সাবেক সদস্য মোঃ ছলিম উল্লাহ, আব্দুল হাকিম হোসেন, মোঃ নাজমুল হোসেন জামাল, বিশিষ্ট ব্যবসায়ী আসুক মিয়া এবং বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
​সংবাদ সম্মেলনে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের একজন শিক্ষক ও এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে এলাকায় যে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে, সে বিষয়ে প্রতিষ্ঠানের অবস্থান পরিষ্কার করতেই এ আয়োজন করা হয়েছে।
​লিখিত বক্তব্যে অধ্যক্ষ বলেন, আলোচিত মেয়েটি বর্তমানে বিদ্যালয়ের ছাত্রী নয়। তিনি অন্য একটি প্রতিষ্ঠানে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত এবং তাঁর বয়স ২১/২২ বছর, যা তাঁকে আইনগতভাবে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার দেয়।
​তিনি আরও জানান, ২০২৪ সালে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কিছু ছাত্র-ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে গভর্নিং বডি ও শিক্ষকদের উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করলেও মেয়েটির পরিবার স্পষ্টভাবে জানিয়েছিল যে, তাদের কোনো অভিযোগ নেই এবং বিষয়টি ব্যক্তিগত হওয়ায় প্রতিষ্ঠান যেন এতে হস্তক্ষেপ না করে।
​অধ্যক্ষের ভাষ্য অনুযায়ী, যথাযথ অভিযোগ ও প্রমাণ না থাকায় তখন সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। অভিযুক্ত শিক্ষকও সে সময় নিজেকে নির্দোষ দাবি করেন এবং ভবিষ্যতে এমন কোনো ঘটনার সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা মেনে নেবেন বলে জানান।
​বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে যে সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হবে তা যথাযথভাবে অনুসরণ করা হবে।
​সংবাদ সম্মেলনে বিদ্যালয় কর্তৃপক্ষ বলে, “বিদ্যালয় একটি পবিত্র স্থান। কোনো ঘটনা তদন্তের আগে ব্যক্তিগত বিষয়ে প্রতিষ্ঠানের ওপর দায় চাপানো কাম্য নয়। আমরা সত্যতা উদ্ঘাটন ও আইনি প্রক্রিয়ার ফলাফলের অপেক্ষায় আছি।”
​এ সময় এলাকাবাসীর শান্ত থাকা ও সহযোগিতা কামনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণে তাঁরা বদ্ধপরিকর বলে জানান অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281