ঈদ হোক সংযম ও আত্মশুদ্ধির: আব্দুর রকির মন্টু
ঈদ মুবারক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত মুসলিম বিশ্বের সকল ভাইবোনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা ও আমেরিকা প্রবাসী বাংলাদেশ সরকারের সাবেক সহকারী এটর্নি জেনারেল ও বাংলাদেশ অ্যাটলেটিকস ফেডারেশনের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক এড. আব্দুর রকির মন্টু।
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন্কুম)
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন-
প্রিয় ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী’সহ সিলেটের এবং দেশ এবং প্রবাসের অবস্থানরত সবাই কে জানাই পবিত্র ঈদ-উল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
পাশাপাশি আমরা সবাই যেন কুরবানির সাথে নিজেদের মনের ভিতরের হিংসা বিদ্বেষ এর কুরবানি দিতে পারি সেই কামনা করি।
প্রিয় এলাকাবাসী ঈদের আনন্দ যেমন আমাদের আনন্দিত করে তেমনি যেন আমরা বছর মানুষের সাথে মানুষের সেবার নিয়োজিত থাকতে পারি। আমি সকলের সহযোগিতা এবং সুন্দর জীবন কামনা করি।
আমি স্বরন করি আমার পিতা মাতা সহ ভাইবোন আত্মীয় স্বজন আলী সহ যারা সবসময় আমার পাশে আছেন এবং ছিলেন।
পরিশেষে সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা।
ঈ দ মো বা র ক
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদের দিনের মতো আনন্দময় হোক,
আপনাদের প্রতিটি দিন।



