place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

 ৫ ম্যাচের ৪ বারই সেরা মেসি, ব্যক্তিগত অর্জন নিয়ে যা জানালেন! 

খেলার সংবাদ
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১০৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
গ্রুপপর্বের প্রথম দিকে নিজেদের সেভাবে মেলে ধরতে না পারলেও এ মুহূর্তে কোপা আমেরিকায় রীতিমতো উড়ছে আর্জেন্টিনা। প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দিয়ে পার করছে একের পর এক বাধা।

আর এমন সব জয়ের নেপথ্য নায়ক দলটির অধিনায়ক লিওনেল মেসি। তিনি নিজেও উড়ছে, সঙ্গে নিয়ে চলেছেন নিজ দলকে। চলতি কোপায় এখনও পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মেসি।

এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৪টি। এসিস্ট করেছেন চারটি। এবারের কোপায় এখনও পর্যন্ত ফ্রি কিক হয়েছে ৩০টির মতো। এর থেকে গোল হয়েছে মাত্র দুটি। আর দুটিই এসেছে মেসির পা ছুঁয়ে।

রোববার সেমিফাইনালে ইকুয়েডরকে ৩-০তে উড়িয়ে দিল আর্জেন্টিনা। বীরদর্পেই শেষ চারের লড়াইয়ের টিকিট নিশ্চিত করলেন লিওনেল স্কলানির শিষ্যরা।

ম্যাচে জোড়া এসিস্টের পর ফ্রি কিক থেকে দর্শনীয় এক গোল করেছেন মেসি। ফলে অবধারিতভাবেই এ ম্যাচেও জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

সব মিলিয়ে কোপায় ব্যক্তিগত নৈপুণ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। তবে নিজের অর্জন নিয়ে তেমন একটা ভাবছেন না আর্জেন্টাইন জাদুকর।

ইকুয়েডের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর আরও একবার সে কথাই জানিয়ে দিলেন আলবিসেলেস্তেদের নায়ক।

তিনি জানালেন, ব্যক্তিগত কি কি অর্জন করেছেন তা নিয়ে পরে ভাবা যাবে। এখন তার লক্ষ্য নিয়েই যত ভাবনা। লক্ষ্য একটাই কোপার শিরোপা উপহার দিতে চান আর্জেন্টিনাকে।

ম্যাচ জয়ের পর আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘আমি সবসময়ই বলি— ব্যক্তিগত অর্জন পরে। আমরা এখানে অন্য কিছুর জন্য এসেছি। আমি পুরো দলকে অভিনন্দন জানাতে চাই, তারা যে পরিমাণ পরিশ্রম করে চলেছে। অনেকদিন ধরে আমরা আমাদের পরিবার থেকে দূরে। আমাদের একটা লক্ষ্য আছে এবং সেটার ব্যাপারেই চিন্তা করি।’

৩-০ গোলে ইকুয়েডরকে উড়িয়ে দিলেও মেসির মুখে গোমেজের দলটির প্রশংসাই ঝরেছে। তার মতে, দুর্দান্ত প্রতিরোধ গড়েছে ইকুয়েডর। ম্যাচটি জেতা মোটেও সহজ ছিল না।

মেসি বললেন , ‘এটা খুবই কঠিন ম্যাচ ছিল। আর এর জন্য আমরা প্রস্তুত ছিলাম। জানতাম প্রতিপক্ষ কঠিন লড়াই করবে আমাদের সঙ্গে। তারা সেটা করেছেও। বলতে গেলে প্রথম গোল পাওয়ার আগপর্যন্ত বেশ লড়তে হয়েছে আমাদের। ঘাম ঝরিয়েছে আমাদের। গোল পাওয়ার পর ম্যাচটা আরও জটিল হয়ে যায়। অবশেষে আমরা সফল। দিনশেষে আশার বাণী হলো, আমরা শিরোপার পথে আরও এক ধাপ এগোলাম। এটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281