সিলেটের ফেঞ্চুগঞ্জের পশ্চিম ফরিদপুর এলাকার বাসিন্দা সমাজকর্মী শরীফ আহমদ ২৬ এপ্রিল গভীর রাতে পালবাড়ি সিলভ্যালি গ্যাস পাম্পে যাওয়ার পথে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্থায় সন্দেহবাজন এক ব্যক্তিকে পাওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট ৩ টি মুবাইল পাওয়ার পর স্থানীয় আরও কয়েকজন ব্যক্তির সহায়তায় তাকে ধরে ফেলেন।
পরবর্তীতে মুবাইল ফোন উদ্দ্বার করে চোরকে মুবাইলফোনে ভিডিওর মাধ্যমে শনাক্ত করে তাকে ছেড়ে দেওয়া হয়।
সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর মুবাইলগুলোর প্রকৃত মালিক ধরমপুরের বাসিন্দা তৌহিদ ভিডিও দেখে যোগাযোগ করলে তার মুবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য – তৌহিদের পরিবারের মোট ৩ টি মুবাইল ঘটনার দিন চুরি হয়।
মঙ্গলবার সকালে ২ নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জিল্লুর রহমান লিটনের উপস্থিতিতে তৌহিদের নিকট মুবাইলগুলো হস্থান্তর করেন শরীফ আহমদ।
শরীফ আহমদের ফেইসবুক পেইজ থেকে প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যেই প্রায় ৪০ হাজার মানুষ দেখেছেন।



