সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মৃত তোফাজ্জল আলীর পুত্র জহিরুল ইসলাম দীর্ঘদিন থেকে শিক্ষকতা ও সাংবাদিকতার পেশায় জড়িত ছিলেন। জনপ্রিয় পত্রিকা জালালাবাদ ভিউ টুয়েন্টি ফোর এর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ছিলেন । বর্তমানে তিনি আত্মগোপনে আছেন বলে জানা গেছে। সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেঞ্চুগঞ্জ রোডে দুর্নীতির কাজে সঠিক তথ্য উপস্থাপন ও লেখনীর কারণে প্রতিপক্ষের রূশানলে পড়েন বলে জানা যায়।
ইতিপূর্বে তাকে হত্যা করার জন্য প্রতিপক্ষ হামলা করলেও প্রাণে বেঁচে গিয়ে নিযেকে আত্মগোপনে রাখেন ।গত বুধবার সন্ত্রাসী দলের কয়েকজন সন্ত্রাসী মিলে জহিরুল ইসলামকে কে তার বাড়িতে খুঁজতে যায়। বাড়িতে বৃদ্ধ মা ও তাদের পরিবারের অন্যান্য সদস্য ছিলেন। জহিরের সঠিক সন্ধান জানতে চাইলেএক পর্যায়ে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে বৃদ্ধ মাকে অপদস্থ বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ চেষ্টা করে।
তাদের আর্তনাদ এবং চিৎকারে এলাকার মানুষ এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে জহিরুল ইসলামের মা ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বর্তমানে পরিস্থিতি গুলাটে ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির সম্পূর্ণ গুলাটে এই পরিস্থিতিকে নিজের অনুকূলে কাজে লাগায় সন্ত্রাসীরা।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. বদরুদ্দোজা বলেন – আমরা বিষয়টি শুনেছি কিন্তু বিভিন্ন চাপের মধ্যে আছি। আপাতত এই বিষয় নিয়ে কোন মন্তব্য করতে চাই না।



