আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব এমদাদুল খান তানিম।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শাখার ইন্টার ১ম বর্ষের ২০২৫-২৬ সেশনের আহবায়ক কমিটি গঠিত হয়। ২৯ জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায়, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ তালামীয ক্যাম্পাসে কাউন্সিল সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ তালামীযের সভাপতি মোঃ মিছবাহ আহমদ।
তাছাড়াও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ তালামীযের সহ সভাপতি মোঃ বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুবিন,অর্থ সম্পাদক মোঃ আদনান হোসেন।
কাউন্সিলে আশরাফুল ইসলাম-কে আহবায়ক, এমদাদুল খান তানিম-কে সদস্য সচিব মনোনীত করে ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন যুগ্ন আহবায়ক সামিন আহমদ ও তানভীর আহমেদ চৌধুরী। সদস্য হলেন মাছুম আহমদ, তানিম আবিদ, এনাম আহমদ, তানজীর আহমদ, হাবিব আহমদ ও মোঃ রিহান।



