place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

দোয়ারা বাজারে জামায়াতে ইসলামীর সাংবাদিকদের সাথে মত বিনিময়

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দোয়ারাবাজার সরকারি মডেল হাইস্কুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদের সভাপতিত্বে ও উপজেলা নায়েবে আমির মাস্টার কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম কমিউনিটি অব ইউকে’র প্রেসিডেন্ট ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ।
বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুসসহ বক্তারা বলেন, ‘আজ স্বৈরশাসকমুক্ত বাংলাদেশ।’ এর পরে কী এটাই আমাদের ভাবতে হবে। ১৯৭১ সালে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা’ বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে কী করবে এটা নিয়ে কোনো নকশা প্রকাশ করেনি। তবে এ নিয়ে কাজ চলছে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম, ডা. হারিছ মিয়া, মো. দিলোয়ার হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সিদ্দিকুল ইসলাম, জাহারুল ইসলাম, আব্দুল হান্নান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281