place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

জাহাঙ্গীর আলম মুজাহিদ এর সমর্থনে এবার মাঠে নেমেছেন আল ইসলাহ’- তালামীযের কেন্দ্রীয় নেতারা

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মনোনীত ও সর্বস্তরের জনগণ সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ এর সমর্থনে ২৫ মে দুপুরে ফেঞ্চুগঞ্জ বাজারে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ- তালামীযে ইসলামিয়া সহ সহযোগী সংগঠন এর নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

এ সময় মাইক মাইক শ্লোগানে মুখরিত হয় ফেঞ্চুগঞ্জ। প্রচার যাত্রা ফেঞ্চুগঞ্জ ডাক বাংলো থেকে শুরু করে সামাদ প্লাজায় এসে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন – বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সহ-সভাপতি মঞ্জুরুল করিম মহসিন, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ হোসাইন বাবু, সিলেট জেলা পূর্ব তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি দেওয়ান মাহমুদ রিমন, তাজুল ইসলাম।

পরবর্তীতে আবারও ফেঞ্চুগঞ্জ থানারোড পয়েন্টে এক নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি কাজী মাওলানা বদরুদ্দোজা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ, প্রচার সম্পাদক এম জি জাকারিয়া চৌধুরী, প্রমুখ।

এ সময় উপস্থিত হোন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের দ্বিতীয় বারের মত নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281