place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

মনোনয়ন পত্রের বৈধতা ফিরে পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ‘মঞ্জু’

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৫৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন উপজেলা সেচ্ছাসেবক  লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ মঞ্জু।

গত ৫ মে মনোনয়ন পত্র যাছাই- বাছাইয়ে তার মনোনয়ন বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন নির্বাচন রিটার্নিং অফিসার। তবে নিয়ম অনুযায়ী মনোনয়ন পত্রের বৈধতা নিয়ে আদালতে আপিল করেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জু। আজ ১৩ ই মে  তার মনোনয়ন বৈধতা ঘোষণা করেন আদালত।

উল্লেখ্য – এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থীদের তালিকায় অন্যতম তিনি। একাধারে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি  প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় ডা. মিনহাজ উদ্দিনের পূত্র। সেই হিসেবে উপজেলার সর্বসাধারণের কাছে মোসলেহ উদ্দিন আহমদ মঞ্জু’র জনপ্রিয়তা বেশ তুঙ্গে। সেই পরিষরে এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনার মূল অংশ তিনি।

আরও জানা যায়, দীর্ঘদিন থেকে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। পাশাপাশি আমার সাথে সর্বদা ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ জনগণের রায় আমার দিকেই আসবে।

মোসলেহ উদ্দিন আহমদ মঞ্জু’র নির্বাচনী প্রতীক (সম্ভাব্য) তালা মার্কা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281