place বাংলাদেশ শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

ফেঞ্চুগঞ্জে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলাম

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে তৃতীয় ধাপে আগামী ২৯ মে উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কে কেন্দ্র করে ইতমধ্যে মাঠে নেমেছেন চেয়ারম্যান – ভাইস চেয়ারম্যান – মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দুই ডজনের বেশি প্রার্থী। 

 

এর মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম ছাব্বির, উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি কাজী মাওলানা মো. বদরুদ্দোজা, জাকের পার্টি নেতা আলী হাসান শাহীন, বর্তমান ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, সহ আরও কয়েকজন প্রার্থী। 

 

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা অব্যাহত রেখেছেন সাবেক অস্থায়ী চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুর রহমান রোমান, সমাজসেবক মোহাম্মদ হোসেন, মোসলেহ উদ্দিন আহমেদ মঞ্জু, আব্দুল খালিক রুহিল শাহ, জাহাঙ্গীর আলম মুজাহিদ, আওয়ামী লীগ নেতা জালাল আহমেদ, কারাবন্দী সুয়েজ আহমেদ সুহেল, সায়েমুল আরেফিন ফুয়াদ, তালামীযের কেন্দ্রীয় নেতা- শাহ হোসাইন মোহাম্মদ বাবু, শ্রমিক নেতা- রাসেল আহমেদ টিটু সহ বেশ কয়েকজন আলোচনায় আছেন। 

 

এদিকে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ইউপি সদস্য – ডালিয়া ইসলাম অন্নি, ইয়াসমিন জাহান তাম্মি রয়েছেন প্রচারণা নিয়ে ব্যস্ত। 

 

উল্লেখ্য  তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281