place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে !

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ মে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। 

গত বুধবার (১৭ এপ্রিল)  রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম। এর আগে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।

ওইদিন তৃতীয় ধাপে ফেঞ্চুগঞ্জ উপজেলাসহ দেশের ১১২টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে, বাকিগুলোয় ব্যালটে।

 

 

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281