place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

অচিনপুরী ফাউন্ডেশনের আয়োজনে গীতিকার – সুরকার প্রয়াত ‘পাগল হাসানের’ স্বরণসভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৪৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

অচিনপুরী ফাউন্ডেশনের আয়োজনে সদ্য প্রয়াত খ্যাতিমান গীতিকার, সুরকার ও শিল্পী মতিউর রহমান হাসান (পাগল হাসান) এর স্মরণসভা আজ ২১ এপ্রিল রবিবার সকাল ১০ ঘটিকায় নগরীর লামা বাজার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাহাদত হোসেন লোলন এর সভাপতিত্বে এবং চক্ষু বিশেষজ্ঞ ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তারা বলেন, সংগীতের উর্বরভুমি আমাদের এ সিলেট। এখানের আলো বাতাসে সুরের মুর্চনা। তাই এই সিলেটে জন্ম নিয়েছেন খ্যাতিমান সব গীতি কবিরা। হাসন, দূর্বিন, রাধারমন, আব্দুল করিমের পথেই হাঁটছিলেন পাগল হাসান। কিন্ত ১৮ এপ্রিল সকালে সড়ক দূর্ঘটনায় প্রান হারান খ্যাতিমান এই ক্ষণজন্মা শিল্পী। সারা দেশে নেমে আসে শোকের ছায়া। আমরাও তাঁর পরিবারের সাথে সমব্যাথায় ব্যথিত।

স্মরণসভায় বক্তৃতা দিতে গিয়ে দীর্ঘদিনের সংগীতের সহযোদ্ধা, শুভাকাংখী, পরিচিতজনেরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। পাগল হাসানের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরি।

স্মরণসভা শেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে পাগল হাসানের গীতিকর্ম সংরক্ষণ এবং পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য ‘পাগল হাসান স্মৃতি সংসদ’ নামে একটি সংগঠন গঠন করা হয়।

ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরীকে আহ্ববায়ক এবং সাহাদত হোসেন লোলনকে সদস্য সচিব করে আহ্ববায়ক কমিটি গঠন করা হয়।  কমিটির সদস্যরা হলেন মোঃ জাহাঙ্গীর আলম, জাকির শাহ, এম কামরুল চৌধুরি, মোঃ ফয়সাল, অলক কর, জুয়েল আরমান চৌধুরি, শাখাওয়াত আলী শাহা, ওয়াদুদ হোসেন, শাওন কর, মামুন শাহরিয়ার, এ কে এম কামরুজ্জামান মাসুম, ইকবাল সাঁই, আশরাফুল ইসলাম অনি, বাউল প্রতীক রাজু, মোঃ কামরুল ইসলাম, হিমেল কান্তি দেব, সাজ্জাদ সুমন।

সভায় সিদ্ধান্ত হয়, ব্যাংকে একটি  একাউন্ট খোলা এবং বিকাশ, রকেট একাউন্ট খোলার জন্য একটি সিম ক্রয়, ছাতকের সুরমা ব্রীজের সম্মুখ চত্বর পাগল হাসানের নামে নামকরণের দাবি জানানো, পাগল হাসানের গানগুলো সংগ্রহ করে একত্রিতভাবে বই আকারে প্রকাশ, পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা।

আহ্ববায়ক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী এবং সদস্য সচিব সাহাদত হোসেন লোলন পাগল হাসানের সকল সংগীতপ্রেমী ও শুভাকাংখীদের সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281