place বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

বেঙ্গল ব্রিটিশ আইকন এওয়ার্ড অর্জন করলেন আহমেদ উস সামাদ চৌধুরী জেপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৮২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

হাউস অফ লর্ডসে এই প্রথম অনুষ্ঠিত হলো দুই বাংলার গুণীজন সম্বর্ধনা ‘বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস’ ২০২৪।

ব্যারোনেস উদ্দিনের সহযোগিতায় ও ক্যান্ডিড কমিউনিকেশন ইউকে আর পিনাকল ক্যান্ডিড কমিউনিকেশন ইন্ডিয়ার উদ্যোগে এই প্রথম হাউস অফ লর্ডসে অনুষ্ঠিত হলো দুই বাংলার গুণীজন সম্বর্ধনা ‘বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস’।

হাউস অফ লর্ডসের এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কলকাতা ও যুক্তরাজ্যের প্রথিতযশা কৃতি বাঙালিরা। যাঁরা নিজ ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র। অনুষ্ঠানে ব্যারোনেস উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন লর্ড ইভান্স, লর্ড টেলর, এমপি ভিরেন্দ্র শর্মা ও অন্যানরা। এদিনের অনুষ্ঠানে ‘বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস’-এ সম্মানিত করা হয়।

এ সম্মানে ভূসিত হয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সন্তান, জাস্টিস অফ পিচ, ফ্রী ম্যান অব দ্যা সিটি অব লন্ডন, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।

অনুষ্ঠানে আরো সম্মাননা প্রদান করা হয় কলকাতার বিশিষ্ট শিক্ষাবিদ ড: আর পি ব্যানার্জি, ৭৫ বছরের পুরোনো প্রখ্যাত চানাচুর ব্র্যান্ড মুখরোচক-এর কর্ণধার প্রণব চন্দ্র, মিষ্টান্ন প্রতিষ্ঠান হিন্দুস্তান সুইটসের কর্ণধার রাজীব পাল, চেঞ্জ ইনিশিয়েটিভ NGO-র কর্ণধার ঝুম্পা ঘোষ রায়, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এলায়েন্স ব্রডব্যান্ডের কর্ণধার রাতুল মৈত্র আর প্রখ্যাত ব্যবসায়ী মানব পাল। যুক্তরাজ্যে বসবাসকারী বাঙালিদের মধ্যে পুরস্কৃত করা হলো সিমার্ক গ্ৰুপের কর্ণধার ইকবাল আহমেদ OBE, ইউরো ফুডের কর্ণধার সেলিম হুসেইন, BBCWE-র প্রতিষ্ঠাতা পলি ইসলাম, নিলাস হোমের কর্ণধার ফারজানা নীলা FRSA, প্রতিষ্ঠিত সার্জন ড: মাহি মুকিত, ড: মিতা সাউ, ড: শ্যামাসিস বন্দ্যোপাধ্যায় ও যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিকে বহুবিধভাবে সাহায্য করার জন্য হিয়ার অ্যান্ড নাও-এর প্রতিষ্ঠাতা মনীশ তিওয়ারি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432