ঈদুল ফিতরকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকার রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে মাত্র ১০ টাকা দিয়ে ঈদের বাজার পেয়েছেন দেড় শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ।
৬ এপ্রিল (শনিবার) দুপুর ২ টায় সামাজিক সংগঠন অভিলক্ষ্য কুলাউড়ার উদ্যোগে ভ্রাম্যমাণ দোকানে ,সেমাই, চিনি, সয়াবিন তেল, গুড়া দুধ, আটা, ময়দা, গরম মশলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজটি প্রতীকী মূল্য ১০ টাকায় বিক্রি করা হয়।
ঈদের আগে মাত্র ১০টাকায় পছন্দমত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পেরে বেশ খুশি এসব মানুষরা।
অভিলক্ষ্য কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর মাহতাব ফাহিম জানান, অনেক দরিদ্র অসহায় মানুষ রয়েছেন যারা টাকার অভাবে ঈদে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেননা। তাদের পছন্দের জায়গা ও আত্মসম্মানের কথা ভেবে মাত্র ১০টাকা দিয়ে এসব পণ্য বিক্রি করা হয়। তাদের এই কার্যক্রম বিগত ৭ বছর থেকে প্রতি ঈদে চালিয়ে আসছেন ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা তাদের।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রুদ্র বৈদ্য, সাংগঠনিক সম্পাদক তানিম তরফদার, সদস্য তায়েফ তরফদার, সৌভিক ভট্টাচার্য, ইমতিয়াজ নাহিন, জাহিদ কাওসার, নাফিস, মিরাজ প্রমুখ।
মহি উদ্দিন
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি



