place বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

ফেঞ্চুগঞ্জে চাকুর আঘাতে রিকশা চালক খুন

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৬৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে  চাকুর আঘাতে  খুন হয়েছেন রিকশা চালক মনাই মিয়া (৩৫)। নিহত মনাই মিয়া উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পুর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বুরকান আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘমারা গ্রামের কালাম মিয়ার কাছে নিহতের শালিকা বিয়ে দিয়েছিলেন। দেড় বছর আগে তাদের ছাড়াছাড়িও হয়ে যায়।এ নিয়ে আদালতে মামলাও চলছে।  এ বিষয়ে আজ মঙ্গলবার (২ এপ্রিল) রাতে ঘটনাস্থলে সালিশ বসেছিলো। সালিশের এক পর্যায়ে উঠানের বাহিরে এসে কালাম মিয়ার ভাই বেলাই মিয়া মনাই মিয়াকে চাকু দিয়ে আঘাত করেন। পেটে  চাকুর আঘাতে  গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন মনাই মিয়া। স্থানীয়রা তাকে নিয়ে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

 

কর্তব্যরত চিকিৎসক বিধান সরকার জানান, ভিকটিম আগেই মারা গেছেন।হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। চাকুর আঘাতে ভিকটিমের তলপেট কেটে নাড়ি বেরিয়ে গেছে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি। প্রাথমিক ভাবে জানতে পেরেছি ভিকটিম একজন রিকশা চালক।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা খোজ নিচ্ছি।মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432