place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

১ মামলায় ১৫ মামলার দায় নিলেন কাইয়ুম চৌধুরী, তোলপাড় সিলেট জেলা বিএনপিতে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিএনপির মিডিয়া সেলে এক বক্তব্যে দাবি করেছেন তিনি তার ঘরে থাকতে পারছেন না বরং তার বিরুদ্ধে ১৫ মাললা রয়েছে। কিন্তু তার মামলার নথিপত্র ঘাটাঘাটি করে দেখা যায়, গত ২৮ জানুয়ারির পর থেকে সিলেটের বিএনপি ও সহযোগী সংগঠনের প্রভাব বিস্তার এবং আন্দোলন কর্মসূচি টিকিয়ে রেখেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। যার ফলে তার বিরুদ্ধে ১৫ টি মামলা রয়েছে বলে জানান তিনি। কিন্তু তার নথিপত্র ঘাটাঘাটি করে দেখা যায়, তার বিরুদ্ধে মাত্র ১ টি মামলা রয়েছে।

 

তার দাবি  ২৮ জানুয়ারির পর থেকে আজ পর্যন্ত তার  নেতৃত্বে এখনো পর্যন্ত সিলেট জেলা ও মহানগরের বিএনপির রাজনীতির মূল কেন্দ্র হয়ে উঠেছেন। 

 

কিন্তু কাইয়ুম চৌধুরী’র বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে সিলেট জেলা বিএনপিতে। চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল। 

 

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাবেক কয়েকজন নেতা মুঠোফোনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন – আমি দলের জন্য কাজ করছি। কোন ব্যক্তিকে খুশি করতে নয়। কিন্তু কাইয়ুম চৌধুরীর এমন বক্তব্য আমাকে আঘাত করেছে। তিনি বলেছেন – তার বিরুদ্ধে ১৫ টি মামলা রয়েছে। কিন্তু আমরা জানি মাত্র একটি মামলা রয়েছে। অথচ আমাদের সেচ্ছাসেবক দলের মশাল মিছিল সহ বিভিন্ন কর্মসূচি-তে মামলার পরিমান আমি সহ প্রায় ১ ডজন। এভাবে যদি আমাদের তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন করে কেন্দ্রকে মিথ্যা তথ্য  প্রচার করেন এটা সত্যিই দুঃখজনক। 

 

আমি আশাকরি এ বিষয়ে আমাদের উর্ধতন নেতাকর্মীরা ভাল বুঝবেন।

 

এক মামলার বিপরীতে ১৫ মামলার কোন হদিস না পেয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী কে মুঠোফোনে বারবার যোগাযোগ করলেও তার সাড়া ফেলেনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281