place বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

নির্যাতিত বঞ্চিতদের পক্ষে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি: হুছামুদ্দীন চৌধুরী

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নির্যাতিত বঞ্চিতদের পক্ষে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি: হুছামুদ্দীন চৌধুরী 
জকিগঞ্জে প্রেসক্লাবে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

সিলেট-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ সির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ হলো দাবী আদায়ের সর্বোচ্চ ফোরাম। সেখানে যে কোনো কথা বললে, তা সহজে সরকার ও জাতির কাছে পৌছে যায়। তাই সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে দলীয় নেতাকর্মী ও আল্লামা ফুলতলী (রহ.)-এর ভক্ত-মুরিদানের মতামত নিয়েই নির্বাচনে প্রার্থী হয়েছি। সুষ্টু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিযোগিতার মনোভাব বজায় রেখে সকল পক্ষকে শান্তি শৃংখলা ও উৎসবমূখর নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহবান জানান। সাংবাদিকদের প্রশ্লের জবাবে তিনি বলেন, কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত হলে একাত্তর বিধি অনুযায়ী দলীয় সিন্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়া যায় না, তাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে সর্বস্থরের মানুষের প্রতিনিধিত্ব করতে চাই। স্থানীয় উন্নয়নের ব্যাপারে সকল প্রকার বৈষম্য ও আঞ্চলিকতার উর্ধ্বে থেকে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে বিগত দিনের মতো সুখে দু:খে মানুষের পাশে থাকবো। তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, ঐসব দলের নির্যাতিত নেতৃবৃন্দ এবং অধিকার ও সুবিধা বঞ্ছিত মানুষের পক্ষে সংসদে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে মাদ্রাসা শিক্ষার স্বকিয়তা রক্ষাসহ পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিরোধী বিষয়াদি দুরীকরণে সাহসী ভূমিকা পালন করবো।

সোমবার দুপুরে জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহের সাংগঠনিক সম্পাদক মাও. মাহমুদ হাসান চৌধুরী রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর, উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাও. কুতবুল আলম, মাও. ছালিক আহমদ, মাও. ফারহাদ আহমদ রেদা, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ’র সভাপতি মাও. কাজী হিফজুর রহমান, উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাও.ফদ্বলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ সহ দলীয় নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281