place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

রাজনীতি-তে ‘’শে ষ’ কথা বলতে ‘’কো ন’’ শব্দ নাই: ড. পারভেজ 

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েলঃ রাজনীতি-তে শেষ কথা বলতে কোন শব্দ নাই বলে উল্লেখ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ড. মঈনুল ইসলাম পারভেজ।

তিনি গত ৩০ নভেম্বর দুপুরে সিলেট জেলা পরিষদ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে সিলেট ৫ আসন (কানাইঘাট – জকিগঞ্জ) এ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র (দলটির নিবন্ধন বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রক্রিয়াধীন) মনোনীত স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী’’র  পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর বলেন – “নির্বাচনে শেষ কথা বলতে কোন শব্দ নাই। ইসলামী দল হিসেবে কি আমরা নির্বাচনে অংশ নিতে পারিনা। আমাদের প্রার্থী নির্বাচনে আসার মূল লক্ষ হচ্ছে এ দেশের হারিয়ে যাওয়া ইসলামি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার অবকাঠামোগত সংস্কার করার একটা আন্দোলনের অংশ। আপনারা জানেন পূর্বেও এ বিষয়ে আমাদের দল বিভিন্ন বার বিভিন্ন আন্দোলন কর্মসূচি দিয়ে আসছিল।

 

তিনি আরও বলেন – নির্বাচনের আমাদের প্রার্থীকে অংশ নেওয়ার জন্য ১৯৯৬ সালেও প্রস্তাব করা হয়েছিল। পরবর্তীতে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালের নির্বাচনে সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ৬ টি আসনে নৌকা প্রতীক নিয়ে নিয়ে নির্বাচন করার প্রস্তাব এসেছিল। সময় এবং রাজনৈতিক বিভিন্ন কারণে নির্বাচনে আমরা আসিনি। 

 

এবারের নির্বাচনে আসার প্রস্তুতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন – দেখেন যেহেতু সিলেট ৫ (কানাইঘাট – জকিগঞ্জ) একটি আলেম উলামার ঘাটি বলা যায় সেজন্য পূর্ব থেকেও আমাদের ভেতরে ভেতরে প্রস্তুতি ছিল৷ তাছাড়া আমাদের দল বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া যথেষ্ট শক্তিশালী কর্মী নিয়ে গঠিত। আশাকরি আমরা নির্বাচনে পরাজিত হব না। এই আসনের জনগণ আমাদের প্রার্থীর পাশে আছে। তাছাড়া আমাদের দল বাংলাদেশের দুর্দিনে বিশেষ করে বন্যা কিংবা সামাজিক উন্নয়ন সম্পর্কিত অনেক কাজে লিপ্ত রয়েছে। 

 

তিনি নির্বাচনে থাকা না থাকার প্রশ্নে বলেন – আমরা সময়ের অপেক্ষায় থাকব। যদি মনে করি নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন কাঠামোর উপর থাকবে তবে অবশ্যই আমাদের প্রার্থী নির্বাচনে অংশ নেবেন।

 

উল্লেখ এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সিলেট মহানগর আ.লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র থেকে একজন এবং আনজুমানে আল ইসলাহ মনোনীত (স্বতন্ত্র) প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী সহ মোট ৬ জন মনোনয়ন ফরম দাখিল করেছেন।

 

আগামী ১৮ ই ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ করবে এবং ২০২৪ সালের ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

মুহাম্মদ জুয়েল 

লেখক ও সাংবাদিক 

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281