গত শুক্রবার, নভেম্বর ১৭, ২০২৩ তারিখ বিকেল ৪টায় আয়োজিত নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো বানান শুদ্ধকারী (বা’শু) এবং এসআর অ্যাড এর সম্মিলিত প্রতিষ্ঠান, বা’শু দোকানঘর এন্ড প্রিন্টিং হাউজ এর শুভ উদ্বোধন! বৃষ্টিস্নাত দিনেও সব অতিথিবৃন্দ সূচনাপর্বে অংশগ্রহণ করেছেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট উপশহর ২২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. ফজলে রাব্বী চৌধুরী মাসুম, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম এবং সিলেটি অভিনেতা ও নাটক নির্মাতা, গ্রিনবাংলা চ্যানেলের কর্ণধার বেলাল আহমদ মুরাদ। বাশু দোকানঘর এর প্রতিষ্ঠাতা ইসফাক আহমদ জিহান (জেনন জিহান) এবং ইফতিয়ার আওয়াল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মঈন উদ্দিন আহমদ, ব্যারিস্টার অমর ফারুক, ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুর রহমান, জেলা ছাত্রলীগের উপদপ্তর বিষয়ক সম্পাদক মজর উদ্দিন, মো. সাইফুল ইসলাম, আব্দুস সুবহান চৌধুরী, মো. নাজমুস সাকিব রেজা ক্বাদেরী, মো. আল আমিন, মাহবুবুর রহমান, রুপম আহমেদ, আব্দুর রউফ প্রমুখ।
অতিথিবৃন্দ বা’শু দোকানঘর এন্ড প্রিন্টিং হাউজ ঘুরে দেখেন। শুদ্ধ বানান ও নান্দনিক ডিজাইনের স্মরণিকা, ক্রেস্ট, ম্যাজিক মগ, আইডি কার্ড, বিয়ের কার্ড এর সমাহারে আভিভূত হোন।
বানান শুদ্ধিভিত্তিক সামাজিক সংগঠন বা’শু বাংলাদেশ এবং বা’শু বাংলা চর্চা সংঘ এর নানা কার্যক্রম সম্পর্কে অতিথিদেরকে উপস্থাপন করা হয়। অতিথিবৃন্দ বা’শু এর একটি চলমান উদ্যোগ, “নামকরণে বাংলা চাই; ইংরেজিও থাকুক নিচে” এর দাবির সাথে সহমত পোষণ করে গণস্বাক্ষর কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বা’শু পাঠাগারে উৎসর্গকৃত মার্কিন লেখিকা ম্যারিয়েন উইল্যান্ড এর বইয়ের মোড়ক উন্মোচন করেন উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি বেলাল আহমদ মুরাদ।
দোয়া, আপ্যায়ন ও অতিথিদেরকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সূচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



