place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

৪৮ ঘন্টা হরতালের সমর্থনে সিলেটে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

সিলেট শহর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় বিএনপির ডাকে রবি ও সোমবারের টানা ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে নগরীর বন্দরবাজার এলাকা থেকে মশাল মিছিল শেষে ধোপাদিঘীর পারস্থ অর্থমন্ত্রীর বাড়ির সামনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

উক্ত মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল সভা পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। এ সময় আরোও উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ- ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে যানবাহন চলাচল, দোকানপাঠ ও অফিস বন্ধ রেখে সর্বাত্মক হরতাল পালন করে সরকারের প্রহসনের নির্বাচনের প্রতি ঘৃণা অব্যাহত রাখার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান। একই সাথে গায়েবী মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্রমূলক মামল আটক সকল নেতাকর্মীসহ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

নেতৃবৃন্দ আরো বলেন, দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে রাজনৈতিক সঙ্কট সমাধান না করে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা জাতির সাথে তামাশার শামিল। দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই। রাজনৈতিক সঙ্কটের মধ্যে তফসিল ঘোষণা প্রমাণ করে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ দলদাস প্রতিষ্ঠান। এই নির্বাচন কমিশনের অধীনে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পদত্যাগ ও কথিত তফসিল বাতিল করতে বাধ্য করা হবে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281