place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

কানাইঘাটে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান ৪১৪ কেজি ভারতীয় শুটকি নিলামে বিক্রি

কানাইঘাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের কানাইঘাটে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৪১৪ কেজি ভারতীয় চিংড়ি শুটকি আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান চালানো হয়। এ সময়।

উপজেলার সাতবাঁক ইউনিয়নের নয়ামাটি বাংলাবাজার পাকা সড়কে অভিযান চলাকালে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা টাটা পিকআপ ভর্তি ভারতীয় শুটকির গাড়ী ফেলে রেখে চোরাকারবারী সাতবাঁক ইউপির নয়ামাটি গ্রামে তৈয়ব আলীর পুত্র ইসমাইল আলী ও গাড়ীর চালক পালিয়ে যায়। পরে পিকআপ সহ পাটের সাড়ে ১১ বস্তা ভর্তি ভারতীয় চিংড়ি শুটকি উদ্ধার করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়। সেখানে তামাবিল স্থল শুল্ক স্টেশনের দু’জন কর্মকর্তা, বিজিবি ও থানা পুলিশের উপস্থিতিতে আটককৃত শুটকি প্রকাশ্যে নিলামে ৭২ হাজার ২শ টাকা বিক্রি করা হয়।
আটককৃত পিকআপ গাড়ী জব্দ করার পর গাড়ী চালক ভূমি অফিসে উপস্থিত হয়ে ভবিষ্যতে কখনো চোরাচালান পণ্য পরিবহন করবে না মর্মে মুসলেকা দিলে জব্দকৃত গাড়ী সহ তাকে ছেড়ে দেন উপজেলা ভূমি কর্মকর্তা।
উপজেলা সহকারি কমিশনার ভূমি ফয়সাল আহমদ জানিয়েছেন চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281