সিলেট-৩ আসনের নৌকা প্রতীক প্রত্যাশী বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক সহকারী এটর্ণি জেনারেল এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গত ২৭ অক্টোবর শুক্রবার গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি দনারাম কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে তিনি মুসল্লীদের নিয়ে মসজিদের বাইরে এক বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী লুদু মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এডভোকেট আব্দুর রকিব মন্টু তার বক্তব্যে বলেন- বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরতে আমি সিলেটের বিভিন্ন এলাকায় যাচ্ছি। তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন- যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল আজ তারাই দেশে অশান্তি সৃষ্টি করছে। আমরা বাঙ্গালী আমাদের স্বাধীন ভূ-খন্ড রয়েছে যা আমাদের কাছ থেকে কেড়ে নিতে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সকলকে সর্তক থাকতে হবে।



