place বাংলাদেশ বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

ফেঞ্চুগঞ্জে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ইউএনও ফারজানা প্রিয়াঙ্কা 

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৫২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন মন্দির পরিদর্শন করতে ১৮ অক্টোবর বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, ২ নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেদ আহমেদ চৌধুরী শিপু, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আ. লীগের যুগ্ন সম্পাদক মহিব উদ্দিন বাদল, স্থানীয় ইউপি সদস্য মো. শফিক মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা জানান, ধর্মীয় অনুভূতি রক্ষা করে যেন পূজা উদযাপন হয় সেজন্য প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। পাশাপাশি বিশেষ করে মাগরিব এবং এশা’র নামাজের সময় কোন ধরনের মাইক চালু থাকবে না।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন – আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের পাশাপাশি আনসার সহ আমাদের বিভিন্ন ইউনিট নিরাপত্তার জন্য কাজ করবে।

উল্লেখ্য – ঘিলাছড়া ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের মনিপুর পূজা মণ্ডপ, মৌরাপুর পূজা মন্ডপ, ২ নং ওয়ার্ডের মোমিনছড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281