place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ভাটেরায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলাধীন ভাটেরা ইউনিয়ন শাখার উদ্যোগে অদ্য ৯ অক্টোবর ২০২৩ ইংরেজি সোমবার, পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক, নানা রঙ্গের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে সমবেত কন্ঠে সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি।

এ সময় র‌্যালিতে নেতৃত্ব দেন তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক ইসমাইল হাসান শাকিল, কুলাউড়া উপজেলা সভাপতি ইমরান আহমদ, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি হাঃ অলিউর রহমান, সাধারণ সম্পাদক, হাঃ হিফজুর রহমান সিদ্দিকী, ইউনিয়ন তালামীযের সভাপতি মোঃ মারুফ আহমদ জুয়েল, সাধারণ সম্পাদক হাফিজ হাবিবুর রহমান সিদ্দিকী।

মুবারক র‌্যালি তে অংশ গ্রহণের জন্য সকাল থেকেই ভাটেরায় অবস্থিত ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা ময়দানে ভাটেরার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন।

র‍্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওঃ মুজিবুর রহমান চৌধুরী, সহ সুপার মাওলানা মুসতাক আহমদ, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ’র সহ সভাপতি মাওঃ আব্দুল কাইয়ুম, সিলেটের জনপ্রিয় পত্রিকা জালালাবাদ ভিউয়ের উপদেষ্টা শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, বরমচাল ইউনিয়ন আল ইসলাহ’র সহ সভাপতি সবুজ উদ্দিন, শ্রীপুর জালালীয়া ফাজিল মাদরাসা শাখার সাধারণ সম্পাদক ইমন আহমদ সিদ্দিকী, কুলাউড়া উপজেলা সহ সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি মাও. শেরুল ইসলাম,  মনসুর মোহাম্মাদীয়া ফাজিল মাদরাসার সহকারি শিক্ষক রাজু মিয়া, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মতিন, মাওলানা আবুল কালাম, ফজুলুল হক, রুহুল আমিন রাজু, বিশিষ্ট ব্যবসায়ী ছালাউদ্দিন, কুলাউড়া উপজেলা অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সেজু, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী, হরিপুর সাত্তার সামেলা মাদরাসার হাঃ নুরুল ইসলাম, জায়েদ সিদ্দিকী, ভাটেরা দারুস সুন্নাহ হিফজুল কুরআন ও এতিমানার শিক্ষক হাফিজ আশরাফুল ইসলাম, দি কুরআনিক হোম মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ রাজন খান, শাহ জালাল রহ. হাফিজি মাদরাসার শিক্ষক হাফিজ জেবুল আহমদ, হাফিজ তছির আলী, ইউনিয়ন তালামীযের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জুবেল আহমদ, অর্থ সম্পাদক মাছুম আহমদ, ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদরাসা তালামীযের সভাপতি আব্দুশ শুকুর, ভাটেরা কলেজ সভাপতি আব্দুল আজিজ ফাহাদ, ভূকশিমইল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ভাটেরা কলেজ শাখার সাধারণ সম্পাদক রায়হান হাসান, বরমচাল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আজহার সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম হাসান, শামীম আলী শাহ, ইউনিয়ন তালামীযের আব্দুল কাদির, ইফতেখার রহমান তালুকদার, হাফিজ আব্দুল আজিজ, হাফিজ জাবেদ আহমদ, হাফিজ কাউছার আহমদ, ফখরুল আমীন, সাইদুল ইসলাম, আজির উদ্দিন তালুকদার,আব্দুল করিম তালুকদার, ফজল শাহ, শফিকুল সিদ্দিকী,হাফিজ সাহেল আহমদ,হাফিজ কাইরুল ইসলাম,মামুন সিদ্দিকী, কামরান আহমদ প্রমূখ।

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালিকে সফল ও সার্থক করে তোলাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য দেশ বিদেশে অবস্থানরত ইউনিয়ন তালামীযের সাবেক বর্তমান সকল নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজক কমিটি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281