place বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

মিলাদুন্নবী প্রসঙ্গে মারজান চৌধুরী আলী হাসান ওসামাকে যা বললেন?

ডেক্স বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাওলানা মারজান আহমদ চৌধুরী আলী হাসান ওসামা-কে যে খোলা চিঠি দিলেন তা প্রকাশিত হল-

শায়খ আলী হাসান উসামা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমার বক্তৃতার একটি কর্তিত ক্লিপ এবং এর সাথে সেটে দেওয়া একটি শিরোনাম দেখে আপনি মিলাদুন্নবী ﷺ এর তারিখ নিয়ে ডিসকাস/ডিবেট করার জন্য আমাকে আহ্বান জানিয়েছেন। আহ্বানের প্রেক্ষিতে আমি ক’টি কথা বলতে চাই।

প্রথমত, বিষয়টি আমার জন্য পীড়াদায়ক যে, আপনি ভেবেছেন, আমি আপনার কথার জবাব দিচ্ছি। অথচ আমি ওই ক্লিপগুলো দেখেছি আপনার লেখা পড়ার পর। আপনি জানেন, আমাদের ইউটিউবার ভাইয়েরা এরকম টপিক নিয়ে চিত্তাকর্ষক শিরোনাম তৈরি করতে পছন্দ করেন। অথচ উক্ত বক্তৃতা এবং মিলাদুন্নবী উপলক্ষে আমার যে কোনো বক্তৃতায় আপনি আমাকে বলতে শুনবেন যে, রাসূল ﷺ এর মিলাদের তারিখ নিয়ে উলামায়ে সিয়ার বিভিন্ন মত প্রকাশ করেছেন। এমনকি যে কিতাব থেকে আমরা তাওয়াল্লুদ তথা রাসূল ﷺ এর জন্ম ও বংশবৃত্তান্ত পাঠ করি, সেই ‘ইকদুল জাওহার ফি মাউলিদিন নাবিয়্যিল আযহার’ কিতাবেও এই ভিন্নমতের বিষয়টি উল্লেখিত হয়েছে। যে ক্লিপটি শুনে আপনি ভেবেছেন আমি আপনাকে খণ্ডন করছি, সেই বক্তৃতায় আমি মূলত প্রসিদ্ধ মত তথা ১২ই রবিউল আউয়ালের কথা কে কোন কিতাবে উল্লেখ করেছেন তা জানাচ্ছিলাম। এমন নয় যে, অন্যান্য মত সম্পর্কে আমি ওয়াকিবহাল নই।

দ্বিতীয়ত, ‘আকীদার মৌলিক অংশ নয়’ এমন সব বিষয়ে ইলমি মতানৈক্য নিরসন করার জন্য পাবলিক প্লাটফর্ম কি উৎকৃষ্ট জায়গা? নাকি এখন বাংলাদেশের মুসলমানদের সেই ‘লাক্সারি’ আছে যে, কয়েকজন দা‘ঈ পাবলিকের সামনে বসে একটি তারিখ নিয়ে বিতর্ক করবেন? এতে বৃহত্তর অর্থে উম্মাহ’র কী ফায়দা হবে? ব্যাপারটি কি এমন হয়ে গেল না যে, পলাশীর যুদ্ধে জয়লাভ করে ইংরেজরা এগিয়ে আসছে, আর ভারতের উলামা বসে “আল্লাহ মিথ্যা বলতে পারেন কি না”– এসব বিষয়ে তর্কে লিপ্ত? অস্বস্তিকর সেই ইতিহাস তো আপনারও অজানা নয়।

তৃতীয়ত, রাসূল ﷺ এর মিলাদের তারিখ হিসেবে ১২ই রবিউল আউয়ালকে তারজীহ দিলেও আমাদের অর্থাৎ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) এর মুরিদীন-মুহিব্বীনের মাঝে পুরো রবিউল আউয়াল মাসজুড়ে মাহফিল করার রীতি রয়েছে। সিলেটের ফুলতলী ছাহেব বাড়ি ও ঢাকাস্থ ফুলতলী কমপ্লেক্সে রবিউল আউয়াল মাসে এক সপ্তাহব্যাপী মিলাদুন্নবী মাহফিল হয়। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাসের ভিন্ন ভিন্ন তারিখে মাহফিল হয়। এসব মাহফিলে রাসূল ﷺ এর জীবনের নানাদিক নিয়ে আলোচনা হয়। ১১ই রবিউল আউয়াল সিলেট মহানগরে আমাদের র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে কোনো ব্যক্তির স্লোগান নয়; বরং রাসূলে আকরাম ﷺ এর শানে না‘ত-কসিদা পড়া হয়। মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কর্তৃক প্রকাশিত ‘সুবহে সাদিক’ নামক স্মারকে রাসূল ﷺ এর জীবনের নানাবিধ বিষয় নিয়ে নিবন্ধ লেখা হয়। রবিউল আউয়ালে তালামীযের আয়োজনে দেশব্যাপী সীরাত পাঠ ও প্রতিযোগিতা হয়। অর্থাৎ, না আমাদের মাহফিল ১২ই রবিউল আউয়ালে সীমাবদ্ধ, না আমাদের আলোচনা ও কার্যক্রম রাসূল ﷺ এর জন্মকালীন ঘটনায় সীমাবদ্ধ। হ্যাঁ, আমাদের উনওয়ান মিলাদুন্নবী। যদি বলা হয়, এই শিরোনাম দিয়ে সাহাবায়ে কিরাম মাহফিল করেননি, তাইলে সাহাবায়ে কিরাম তো সিরাতুন্নবী বা রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স শিরোনাম দিয়েও মাহফিল করেননি। অন্য শিরোনাম যদি গ্রহণযোগ্য হয়, তবে মিলাদুন্নবী শিরোনাম গ্রহণযোগ্য নয় কেন? আমাদের মিলাদুন্নবী র‍্যালিকে নিয়ে প্রশ্ন তোলা হয়। অথচ সিরাত র‍্যালি বা শোকরানা র‍্যালি নিয়ে কাউকে প্রশ্ন তুলতে দেখা যায় না। তবে আমরা আমাদের নবী ﷺ এর সাথে সম্পৃক্ত কোনো মাহফিলকে অপছন্দ করি না, চাই তা যে মাসলাকেরই মাহফিল হোক। আর এই শিক্ষা আমরা পেয়েছি আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলী (রহ.) এর কাছে। ফুরু‘ঈ বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি উলামায়ে দেওবন্দকে সাথে নিয়ে প্রতিটি ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জীবনভর লড়াই করে গেছেন। সিলেটসহ দেশের জ্যেষ্ঠ উলামা এটি স্বীকার করবেন।

দ্বীনি অঙ্গনে আপনার কণ্ঠকে আমি খুব কদর করি। আল্লাহ আপনাকে কবুল করুন। তবে এটিও মনে করি যে, বছরখানেক আগে আপনার বক্তৃতায় যেসব বিষয় আলোচিত হতো, ইদানিং তা কিছুটা ভিন্নদিকে সরে গেছে। আমার ভুলও হতে পারে। তবে আন্তরিকভাবে চাই, উম্মাহ’র স্বার্থে আপনি আগের ট্রেকে ফিরে আসুন।

পরিশেষে, আপনাকে হাজারো ইয়াতিমের বাগান ফুলতলীতে বেড়াতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। উম্মাহ’র ঐক্য ও পুনর্জাগরণের স্বার্থে অবিরত কাজ করার তাউফিক দিন। আমীন।।

আপনার ভাই
মারজান আহমদ চৌধুরী

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281