আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীক প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আব্দুর রকিব মন্টু। যিনি ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একাধারে তিনি বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং সাবেক সহকারী এটর্নি জেনারেল।
এডভোকেট আব্দুর রকিব মন্টু শুধু রাষ্ট্রীয় কাজ নয়, পাশাপাশি নিজ এলাকা – দক্ষিণ সুরমা,বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ নিয়ে গঠিত সিলেট ৩ আসনের প্রত্যন্ত অঞ্চলে ভূমিকা রেখেছেন মন্টু। অবহেলিত জনগোষ্ঠীর জন্য বারবার কাধে বস্তা নিয়ে পৌঁছে দিয়েছেন খাবার। করোনা মহামারীতে নিজেকে বিলিয়ে দিয়েছেন মানুষের সেবায়। বিগত ভয়ানক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।
বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তিনি নিজে আলাদা ফান্ড রেখেছেন। প্রতিবন্দী ব্যক্তিদের সুরক্ষার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের প্রথম সারকারখানা বর্তমান শাহজালাল সারকারখানায় তার বেড়ে উঠা। সেখানের স্কুলে লেখাপড়া। তিনি সব সময় চেয়েছেন মানুষ যেন ভাল থাকে। এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাই অংশ নেন।
জালালাবাদ ভিউ টুয়েন্টি ফোর কে আব্দুর রকিব মন্টু বলেন, আমি কারও মাধ্যম ধরে মনোনয়ন চাই না। আমার নেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনে করেন আমি সিলেট ৩ আসনের জন্য যৌগ্য তাহলে তিনি আমাকে মনোনয়ন দেবেন।
তিনি আরও বলেন, মনোনয়ন যদি নাও পাই- শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে নিয়ে একসাথে কাজ করব ইনশাআল্লাহ।



