place বাংলাদেশ মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক হজরত মুহাম্মদ (সা.) হাফিজ মাছুম আহমদ দুধরচকী তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক!

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার সেম্পাশালাইজড হাসপাতালের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

(৩০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এই উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপারস্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন এবং হেপাটোলজি বিভাগের যৌথ উদ্যোগে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন এবং হেপাটোলজি বিভাগের পক্ষ থেকে বিশ্ব হেপাটাইটিস দিবসও উদযাপন করা হয়।

উল্লেখ্য বিশ্বব্যাপি যখন সংক্রামনক ব্যাধিজনিত মৃত্যুর হার ক্রমগত নিম্নমুখী, তখনই এর উল্টো চিত্রটি প্রযোজ্য হেপাটাইটিস বি-এর ক্ষেত্রে। আশংকা করা হচ্ছে অদুর ভবিষ্যতে হেপাটাইটিস বি জনিত নানা জটিলতায় মৃত্যুবরনকারী মানুষের সংখ্যা ম্যালেরিয়া এবং টিবি রোগে মৃত্যুর সংখ্যাকেও ছাপিয়ে যাবে। এই প্রেক্ষাপটে এসডিজি গোল ৩.৩, অর্থাৎ ২০৩০ সালের মধ্যে পৃথিবীতে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসকে নিয়ন্ত্রনে নিয়ে আসার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রমকে জোরদার করার উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগেবিশ্বব্যাপি ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপিত হয়ে আসছে। পাশাপাশি ক্রমেই অত্যাবশ্যকীয় হয়ে উঠছে লিভার রোগীদের সুলভে সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়টিও। এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক আদেশ বলে ২০২১ সালের ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনটি প্রতিষ্ঠা করা হয়।

উল্লেখ্য এই ডিভিশনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপ্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। দেশের একাধিক জাতীয় দৈনিকে এই উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়। অনুষ্ঠানটিতে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের অধীনে ইআরসিপি ট্রেনিং সার্টিফিকেট কোর্সেরও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উল্লেখ্য এটি দেশে এ ধরনের প্রথম কোর্স।

এই উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধটি উপস্থাপন করেন ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের। প্রতিষ্ঠাতা ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ডিভিশনটির গত ২ বছরের কার্যক্রম তুলে ধরেন। ডিভিশনটিতে এরই মধ্যে লিভার ক্যান্সার চিকিৎসায় রেডিওফ্রিকুয়েন্সি এবলেশন, ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন এবং ইমিউনথেরাপীর মতন অত্যাধুনিক সব চিকিৎসা সেবা উপলব্ধ করা হয়েছে। পাশাপাশি লিভার সিরোসিস রোগীদের চিকিৎসায় চালু করা হয়েছে হেপাটিক ভেনাস প্রেশার মেটিয়েন্ট, অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন বা স্টেম সেল থেরাপী, মুজিব প্রটোকল বা প্লাজমা এক্সেচেঞ্জ, লিভার ডায়লাইসিস বা হেমোফিলটেশন ইত্যাদি। পাশাপাশি ট্রান্সলেশনাল মেডিসিনের গবেষনাতেও ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই মধ্যে বাংলাদেশ, জাপান এবং কিউবার চিকিৎসাবিজ্ঞানীদের যৌথ উদ্ভাবন ‘ন্যাসভ্যাক’ নামক হেপাটাইটিস বি-এর নতুন ওষুধটির একটি ক্লিনিক্যাল ট্রায়াল ডিভিশনটিতে সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে এই ট্রায়ালটি সফল হলে হেপাটাইটিস বি রোগীরা রোল এন্টিভাইরাল ওষুধ বন্ধ করে ন্যাসভ্যাকের এক কোর্স চিকিৎসা গ্রহন করেই ভালো থাকতে পারবেন। পাশাপাশি ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনটিতে ফ্যাটি লিভার এবং লিভার ক্যান্সার চিকিৎসায় একাধিক ভেষজ ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়েছে।

তাছাড়াও দেশব্যাপি ভাইরাল হেপাটাইটিস সম্বন্ধে সচেতনতা সৃস্টি ও হেপাটাইটিস বি প্রতিরোধে ডিভিশনটি এরই মধ্যে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ এবং সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের সাথে এক সাথে কাজও করতে শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ জানান চিকিৎসাবিজ্ঞানের গবেষনার উপর তার প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছে। তিনি

ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের কর্মকান্ডের প্রশংসা করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাথে রোটারি মুভমেন্টের আরো ঘনিষ্ট যোগাযোগ স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃষ্ণতা আাপন করেন। তিনি ন্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভসহ স্বাস্থ্যখাতে বর্তমান সরকার গৃহীত নানা কর্মসূচির বর্ণনা দেন এবং ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রনে স্বাচীপের বিশ হাজার নেতা-কর্মী পাশে থাকবে বলে জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখার পরিচালক অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রনে সরকারের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং রোটারী ইন্টারন্যাশনালের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানান।

রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ গর্ভনর রোটারীয়ান আশরাফুজ্জামান নান্নু আনান বাংলাদেশের রোটারীয়ানরা হেপাটাইটিস বি নিয়ন্ত্রনকে অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহন করেছেন। এই রোটারী বছরে তারা এক লক্ষ মানুষকে বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং দশ হাজার মানুষকে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮০ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটারীয়ান শহিদুল বারি আগামী দিনগুলোতেও রোটারির এই কার্যক্রম অব্যহত রাখার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশের এসিসটেন্ট গভর্নর রোটারীয়ান পর্না সাহা, সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের পরিচালক জনাব নাজমুল আবেদিন ফাহিম ও সঙ্গিত শিল্পী বালাম। অনুষ্ঠানে সঙ্গিত শিল্পী বালাম ও ন্যান্সির কন্ঠে দুটি ভাইরাল হেপাটাইটিস থিম সং-এর মিউজিক ভিডিও রিলিজ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281