place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বিয়ানীবাজারে ঝুলন্ত গৃহবধুর লাশ উদ্ধার

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারে কইরবন্দ এলাকার দবির উদ্দিনের পুত্র আবিদুর রহমান সাথে একই উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের জমির উদ্দিন মেয়ের ফাহমিদা আক্তারের বিয়ে হয়েছিল বছর তিনেক আগে। এই দম্পতির সুখের সংসারে বিপত্তি ঘটায় সন্তান না পাওয়ার আক্ষেপ। এ নিয়ে প্রায়ই শশুর বাড়ির লোকজনের কাছ থেকে ফাহমিদাকে শুনতে হতো মন্দ কথা। বোনের পরিবারের সুখ শান্তির কথা চিন্তা করে ফাহমিদার ভাইয়েরা বোনের স্বামী আবিদুরকে নিয়েছিলেন প্রবাসেও কিন্তু সেখানেও সে থাকে নি বেশী দিন। এ নিয়ে ও বিরোধ গড়িয়েছিলো ইউনিয়ন পরিষদ পর্যন্ত। দীর্ঘদিনের পারিবারিক কলহের ইতি ঘটলো বুধবার ভোরে। তবে রয়ে গেল রহস্য! সকালে আবিদুর ও ফাহমিদা দম্পতির বসত ঘর থেকে উদ্ধার হলো ফাহমিদার ঝুলন্ত লাশ।

শশুর দবির মিয়ার দাবী, ভোরে ছেলেকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন ফাহমিদা। পরে দরজা লক ভেঙ্গে প্রবেশ করে দেখেন গলায় ওড়না প্যাচ দিয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ফাহমিদা।

মাত্র ২৪ বছর বয়সে জীবনের ইতি টানা ফাহমিদার বাবার বাড়ির লোকজন অভিযোগ, এটি আত্মহত্যা নয়। দীর্ঘ দিন ধরে তাদের পারবারিক বিরোধ চলছিলো। রাতেও ফোন দিয়ে ঘরে ঝগড়ার কথা জানিয়েছিলেন তিনি।

দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, ফাহমিদার স্বামীকে তার ভাইয়েরা বিদেশ নিয়েছিলেন। কিন্তু সেখানে বেশি দিন থাকেন নি। ভিসার টাকা পরিশোধ নিয়ে এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে ও একাধিক বৈঠক হয়েছে।

এদিকে, ঘটনার খবর বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত মহিলার স্বামী আবিদুর রহমানকে আটক করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে আবিদুর রহমানসহ পরিবারের অনান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281